শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :-
পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফা-টালো বড় ভাই সলঙ্গায় খেলাঘরের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর চিত্রাঙ্কন প্রতিযোগিতা চট্টগ্রামে টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নলছিটির সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে মোজাম্মেল হকের নির্বাচনি প্রচারণা শুরু দোয়ারাবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তরুণ শিক্ষানুরাগী কয়েছ আহমদ ও মিজানুর রহমান প্রথম আদর্শ মেধাবৃত্তি পরীক্ষা সুজানগর উপজেলা যুবদলের আহবায়ক পিন্টুকে জড়িয়ে মি-থ্যা অভিযোগ এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে ছেলের হাতে বাবা খু-ন লালমোহনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেনের মোটরসাইকেল শো-ডাউন ও ম-তবিনিময় সভা জয়মনিরহাট খাদ্যগুদামে অবৈ-ধ ভোট আয়োজনের পাঁয়তা-রা: শ্রমিকদের মাঝে ক্ষো-ভ মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চু-রি, নারী গ্রে-প্তার

চট্টগ্রামে টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম নগরীতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় নগরীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের মেধাবৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম নগরীর ১০০টির বেশি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটসের কেন্দ্রীয় চেয়ারম্যান আবদুল আজিজ, লেখক ও সংগঠক মোহাম্মদ কামরুল ইসলাম, চাটগাঁ টিভির চেয়ারম্যান আলহাজ আকতার উদ্দিন রানা, বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান এস এম আজিজ এবং চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব আলহাজ আবু তাহের চৌধুরী।

এ ছাড়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্বাস উদ্দিন, সহসভাপতি প্রিয়াংকা চৌধুরী ও আলহাজ মোহাম্মদ মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. হাসান, সাংস্কৃতিক সম্পাদক সেলিম মোশাররফ খান এবং ধর্মবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মারুফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মমিনুল হক খোকন, খালেদা আক্তার বিথি, ইয়াসমিন ও তাবাসসুম তানিয়া। উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরামের উপদেষ্টা মো. জসিম উদ্দিন, প্রাইভেট এডুকেশন সোসাইটির উপদেষ্টা একিউএম মোসলেহ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক সালাহ উদ্দিন কাদের লাভলু, দারুন নাজাত শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাওলানা শেখ ফরিদ এবং হোপ রাইজ স্কুলের চেয়ারম্যান ফয়সাল মুন।

এ সময় বাংলাদেশ টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য মামুনুর রশিদ হাবিবী, আবুল হাসনাত, মো. রাকিব, আনিসুল ইসলাম ও সালেহ আহম্মদ উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের সহসভাপতি হারুনুর রশিদ, ফাতেমা আক্তার, আছিয়া আক্তার, রোকসানা আক্তার, নূর নাহার ও শাহনাজ আক্তার, বিদ্যাবন একাডেমির প্রতিষ্ঠাতা মো. আলমগীর হোসেন এবং শিক্ষিকা রোকসানা আক্তার ও রোমানা আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে অতিথিরা এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনকে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, মেধা অন্বেষণ এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তাঁরা শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin