বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় চিকিৎসকের স্ত্রীর সা-হসীকতায় হাতেনাতে চো-র আটক মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের বি-রুদ্ধে নানা অ-নিয়মের অভিযোগ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বি-ভ্রান্তিকর তথ্য ও অ-পপ্রচার রোধে ম-তবিনিময় সভা অনুষ্ঠিত মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন

শ্রমিক আ-ন্দোলনে হা-মলা ভা-ঙচুর বন্ধে আশুলিয়ায় দফায় দফায় পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৪৯ Time View

হেলাল শেখঃ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, লুটপাট ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দফায় দফায় আশুলিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। শ্রমিক আন্দোলনের নামে সহিংসতায় জড়িতদের গ্রেফতার এবং শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে ঢাকার আশুলিয়ার নতুন ডিইপিজেডের সামনে শ্রমিক আন্দোলন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ দিন ধরে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা বিভাগের বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন চলছে। এর মধ্যে নারায়ণগঞ্জ, নরসিংদী, সাভার-আশুলিয়া, মিরপুর ও গাজীপুর এলাকায় আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পুলিশের দেওয়া তথ্যমতে, এসব ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশের ওসিসহ ২৫ থেকে ৩০ জন এবং সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদাসহ সাভার-আশুলিয়া ও গাজীপুর এলাকায় ২২ জন সাংবাদিকসহ প্রায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।

সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন আরও জানায়, সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
শিল্পাঞ্চলে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিক অসন্তোষের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন ডিআইজি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin