বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় চিকিৎসকের স্ত্রীর সা-হসীকতায় হাতেনাতে চো-র আটক মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের বি-রুদ্ধে নানা অ-নিয়মের অভিযোগ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বি-ভ্রান্তিকর তথ্য ও অ-পপ্রচার রোধে ম-তবিনিময় সভা অনুষ্ঠিত মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন

নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকির হ-ত্যার বিচা-রের দাবিতে মান-ববন্ধন।

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১১৭ Time View

স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের প্রতিবাদ, সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ পাঁচ দফা দাবি, উপস্থিত ছিলেন নিহত সাংবাদিকের মা।

জানা গেছে, সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর ময়মনসিংহ বিভাগীয় ইউনিটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের গর্ভধারিণী মা ও পরিবারের সদস্যদের উপস্থিতি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তাঁরা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য বড় হুমকি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্র ও প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর চেয়ারম্যান এবং দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির, পরিচালক (বিচার ও সালিশ) জামাল উদ্দিন খান এবং ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক বিল্লাল হোসেন মানিক।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ার তালুকদার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ কামাল মিজান সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ ইয়াহিয়া আরিফ, কার্যকরী সভাপতি সজীব রাজভর বিপিন, সাধারণ সম্পাদক মোঃ আমিনূর ইসলাম রাব্বি এবং জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

এ ছাড়া নেত্রকোনা জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল ইমরানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, নির্যাতন কিংবা হত্যাকাণ্ডের শিকার না হন, সে জন্য নেত্রকোনা জেলা পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হবে। তাই আলিফ ফকির হত্যার বিচার প্রতিষ্ঠার আন্দোলনকে একটি বৃহত্তর সাংবাদিক নিরাপত্তা আন্দোলনে পরিণত করতে হবে।

মানববন্ধনে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাংবাদিক নেতা বক্তব্য দেন। বক্তারা সংগঠনের উত্থাপিত পাঁচ দফা দাবি বাস্তবায়ন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।

মানববন্ধন শেষে সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নেত্রকোনা জেলার পুলিশ সুপার তরীকুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বাস দেন বলে আয়োজকরা জানান।

কর্মসূচির আয়োজকরা বলেন, সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার শুধু তাঁর পরিবারের একার দাবি নয়, এটি সমগ্র সাংবাদিক সমাজের ন্যায়বিচার, পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দাবি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এ দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin