শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অ-বৈধভাবে মাটি কাটার অপ-রাধে ১৫ হাজার টাকা জরি-মানা, একটি ব্যাটারি জ-ব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১০৯ Time View

এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের  নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের সরকুতিয়া, সোহাগী বাজারসংলগ্ন বিলে আজ ২ নভেম্বর ২০২৬, সোমবার  ১০টা ৩০ মিনিটে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে সংশ্লিষ্ট আইনে  জসিম উদ্দিন (২৫), পিতা: মোঃ আশরাফুল ইসলাম, সাং: ধুলাউড়ি, উপজেলা: আত্রাই-কে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত গাড়ির একটি ব্যাটারি জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন।অভিযান পরিচালনাকালে সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল ও আনসার সদস্যবৃন্দ।
কৃষিজমি, বিশেষ করে তিন ফসলি জমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, নলডাঙ্গা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin