শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁ-দাবাজি মামলায় যুবদল কর্মী গ্রে-প্তার বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর একটি ভোটও যদি কারচুপি হয় তা মেনে নেব না : নৌ প্রতিমন্ত্রী ইলিশের নিষে-ধাজ্ঞার ২২ দিনে বরিশালে ৫৩৬ জেলের কা-রাদন্ড বিরোধীদলীয় রাজনীতি সঠিক জায়গায় নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী মধুপুরে কৃষিজমির মাটি কেটে বিক্রি, একজনকে ৫০ হাজার টাকা জ-রিমানা মা-দক ও স-ন্ত্রাস মুক্ত জাহাঙ্গীর নগর ইউনিয়ন গড়াই হবে আমার মূল লক্ষ্য গোদাগাড়ীতে তুরীধামে নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব শুরু হয়েছে- সাধু-সন্ন্যাসীদের উপচেপড়া ভীড় নড়াইলে পুলিশের অভিযানে ইজিবাইক চো-রচক্রের সক্রিয় তিন সদস্য গ্রে-প্তার এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনের হাত ধরে বাংলাবাজারকে মডেল ইউনিয়ন গড়তে চান আব্দুল আজিজ

একটি ভোটও যদি কারচুপি হয় তা মেনে নেব না : নৌ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫২ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটও যদি কারচুপি হয়, তা মেনে নেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নৌ ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। তিনি আরও বলেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েই ইউনিয়ন পরিষদের নেতৃত্ব দিতে হবে। কোনো ধরনের অনিয়ম, কারচুপি কিংবা প্রভাব বিস্তারের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া হবেনা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিমিডিয়া অডিটোরিয়াম কমপ্লেক্সে উপজেলা বিএনপির আয়োজসে সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে চেয়ারম্যান প্রার্থী হবেন, কে সদস্য (মেম্বার) প্রার্থী হবেন, তা আপনাদেরই বাঁছাই করতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেক্ষেত্রে স্থানীয় নেতারা ব্যর্থ হলে ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তিদের নিজেদের স্বার্থ হাসিলের সুযোগ তৈরি হয়। তাই তৃণমূলের মতামত ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে যোগ্য প্রার্থী বাছাই করতে হবে।

এর আগে বিকেল তিনটার দিকে মেহেন্দিগঞ্জে পৌঁছে প্রতিমন্ত্রী উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়ন, সদর ইউনিয়ন ও চাঁনপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।

উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়ার শাহীন লিটন, সদস্য সচিব দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব পারভেজ খন্দকার, পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম মামুন, সদস্য সচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম শিপন, সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত সোহাগ, সদস্য সচিব জুবায়ের, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin