বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :-
শার্শায় একই পরিবারের ৪ জনকে কু-পিয়ে জ-খম, বাড়িঘর ভাঙচুরসহ স্বর্ণালংকার ও নগদ টাকা লু-ট পল্টন হ-ত্যাকাণ্ডের বিচারের দাবিতে চারঘাটে জামায়াতের বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ কুমিল্লায় জামায়াতের বিক্ষো-ভ মিছিল, ২৮ অক্টোবরের হ-ত্যাকাণ্ডের বি-চারের দাবি বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেপ্তার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৫তম শাহাদাত বার্ষিকী উল্লাপাড়ায় মাসব্যাপী চলছে জমজমাট বাণিজ্য মেলা চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীদের চাকুরীর বয়সসীমা ৬৫ বছর করা সময়ের দাবী মোহনপুরে অ-বৈধভাবে সার বিক্রির অ-পরাধে ব্যবসায়ীর জ-রিমানা

পল্টন হ-ত্যাকাণ্ডের বিচারের দাবিতে চারঘাটে জামায়াতের বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ওই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজশাহীর চারঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে চারঘাট পল্লী বিদ্যুৎ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারঘাট মডেল মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়।
এতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চারঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি তরিকুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম, জেলা যুব বিভাগের সেক্রেটারি আইয়ুব আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুফেল রানা, রাজশাহী জেলা পূর্ব শিবিরের প্রচার সম্পাদক নাহিদ হাসান শুভ, চারঘাট উপজেলা শিবিরের সভাপতি আব্দুর রাজ্জাক, নন্দনগাছী থানা শিবিরের সভাপতি আব্দুল্লাহ এবং হলিদাগাছী থানা শিবিরের সেক্রেটারি ইমরান হাসান।

এ ছাড়া উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদের সদস্য মআব্দুল্লাহ, শেরে আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি রক্তাক্ত অধ্যায়ের সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। শহীদ মাসুম, শিপন ও মুজাহিদদের হত্যার মধ্য দিয়ে ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়া সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে দেশে যেন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং বিগত সরকারের আমলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা প্রয়োজন। তাঁরা পল্টন হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথি ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহত ও পঙ্গুত্ববরণকারীদের পাশাপাশি জুলাই-আগস্টের আন্দোলনে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণ করেন। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin