বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেপ্তার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৫তম শাহাদাত বার্ষিকী উল্লাপাড়ায় মাসব্যাপী চলছে জমজমাট বাণিজ্য মেলা চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীদের চাকুরীর বয়সসীমা ৬৫ বছর করা সময়ের দাবী মোহনপুরে অ-বৈধভাবে সার বিক্রির অ-পরাধে ব্যবসায়ীর জ-রিমানা ‎পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুম-কি; থানায় অভি-যোগ ‎পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা ‎শুঁটকি মৌসুমকে কেন্দ্র করে জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা নিয়ে জেলেদের সমুদ্রযাত্রা

আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫৬ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছেন, সম্প্রতি সেরাল গ্রামে জনগণের মাঝে আতঙ্ক এবং ভীতি সৃষ্টি করতে সড়কে মিছিলের প্রস্তুতি নেয় নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনায় আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় সেরাল গ্রামের মৃত ফজলুল হক সেনিয়াবাতের ছেলে মিন্টু সেরনিয়াবাতকে গ্রেপ্তার করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin