
বানারীপাড়া উপজেলা সংবাদদাতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর বুধবার বেলা ১১টায় ফেরীঘাট এলাকা থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদারের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক মিজান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আলম মিঞা,প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুহুল মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান, পৌর যুবদলের সদস্য সচিব জাহিন খালাসী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুবদল আজ শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয় বরং দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে এক ইতিবাচক ধারার রাজনীতি উপহার দিচ্ছে। বক্তারা যুবদলের দীর্ঘ লড়াই-সংগ্রাম ও ঐতিহ্যের কথা স্মরণ করে আগামী দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।