বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :-
শার্শায় একই পরিবারের ৪ জনকে কু-পিয়ে জ-খম, বাড়িঘর ভাঙচুরসহ স্বর্ণালংকার ও নগদ টাকা লু-ট পল্টন হ-ত্যাকাণ্ডের বিচারের দাবিতে চারঘাটে জামায়াতের বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ কুমিল্লায় জামায়াতের বিক্ষো-ভ মিছিল, ২৮ অক্টোবরের হ-ত্যাকাণ্ডের বি-চারের দাবি বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেপ্তার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৫তম শাহাদাত বার্ষিকী উল্লাপাড়ায় মাসব্যাপী চলছে জমজমাট বাণিজ্য মেলা চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীদের চাকুরীর বয়সসীমা ৬৫ বছর করা সময়ের দাবী মোহনপুরে অ-বৈধভাবে সার বিক্রির অ-পরাধে ব্যবসায়ীর জ-রিমানা

আশুলিয়ায় ছাত্র-জনতা হ-ত্যা মা-মলার আ-সামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুলকে গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৭৩ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলার আসামি এবং সাংবাদিক সোহরাব হোসেন ওরফে সৌরভের ওপর হামলা ও ১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় এনামুল হক ওরফে ‘ভাঙারি এনামুল’কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

এর আগে, গত (২৭ সেপ্টেম্বর) জামগড়া ছয়তলা এলাকায় সাংবাদিক সোহরাব হোসেন ওরফে সৌরভের ওপর হামলা ও মারধর ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় এনামুল হক, মো. শেখ ওয়াসিম ইকবালসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ১৩/২০২৬।

পুলিশ জানায়, সাংবাদিকতার পাশাপাশি সোহরাব হোসেন ওরফে সৌরভ একটি ব্যবসা পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, সম্প্রতি ব্যবসার বিষয়ে তার কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তিরা তার ওপর হামলা চালান।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি এনামুল হককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে। পুলিশ ও সাংবাদিকদের পেশাগত কাজে বাধা সৃষ্টি এবং ফেসবুকে ভুয়া আইডি বা নিজস্ব আইডি ব্যবহার করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর অভিযোগও রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin