সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহ মু-ক্ত দিবস, শ-হিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্র/স্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার রমজান আলী জনজরিপে এগিয়ে ন/কল‌ ভেজাল ও প্রেস‌ক্রিপশন ছাড়া এ‌ন্টিবা‌য়ো‌টিক ঔষধ বিক্রয় প্র‌তি‌/রো‌ধে কাল‌কি‌নি‌তে স‌চেন/তামূলক আ‌লোচনা মুক্তাগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ত্রৈমাসিক স-মন্বয় সভা অনুষ্ঠিত মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও থানা প-রিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ ‎রুমাতে ম্রংক্ষ্যং পাড়া ব্যাপ্টিস্ট চার্চের গীর্জার  উদ্বোধন আগাম প্র-স্তুতির ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান প্রা-র্থী শামীম কবির মিল্টন কাশিয়ানীতে এক বিএনপি নেতা সহ ২ কথিত সাংবাদিকের নামে চাঁ-দাবাজির মা-মলা এসআরবি- ৮ এর অ-ভিযানে প্রতিবন্ধী নারীকে ধর্ষ-ণের অভিযোগে গ্রে-ফতার ১ জন সিরাজদিখানে বছরের পর বছর ভোগান্তি, গুদা-রা ঘাটে সেতু নির্মাণের দাবি

ঝালকাঠির নলছিটিতে ইলিশ রক্ষা অভি-যানে হা-মলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪৯ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে ইলিশ রক্ষা অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের স্পীডবোটে হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ২৭ অক্টোবর ভোর রাতে নলছিটি উপজেলা সিমান্তে কুমারখালী এলাকায় ১২টি ইঞ্জিন চালিত নৌকায় করে এসে দুষ্কৃতকারীরা রামদা ও লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালান।

এতে জেলা মৎস কর্মকর্তাসহ ০৭জন আহত হয়েছেন। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর সকাল ১১ টায় প্রেস ব্রিফিং করে জেলা মৎস্য কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত সাড়ে তিনটায় একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে তারা অভিযান শুরু করে। নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে কুমারখালীর জাঙ্গালিয়া সংলগ্ন এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় আসা দুষ্কৃতকারীরা তাঁদের গতিরোধ করে লাঠিসোঁটা ও রামদা নিয়ে হামলা চালায়। এতে জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে গিয়ে আহত হন। হামলায় তিন আনসার ও ভিডিপি সদস্য হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া, মাঝি মো. রেজাউল করিম, চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা আহত হন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, “ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে ফিরছিল। এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন। হামলাকারীরা চালক ও মাঝিকে লক্ষ্য করে মারধর করেন এবং রামদা দেখিয়ে অভিযানে না আসার হুমকি দেন। এ সময় মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়, যাতে তাঁরা ভবিষ্যতে অভিযানে সহযোগিতা না করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin