রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
ভাঙ্গুড়ায় বিধবার মৃ-ত্যুর ঘটনায় অ-পপ্রচারের প্রতিবাদ ও রহস্য উদঘাটনের দাবিতে মান-ববন্ধন সুজানগরে সংযোগ সড়ক ছাড়াই ২৫ বছর ধরে দঁাড়িয়ে আছে সেতু তারাগঞ্জে ছাত্রাবাস থেকে যুবদলের সহযোগীতায় : হে-রোইনসহ ১ মা-দক ব্যবসায়ী আ-টক আশুলিয়ায় কোটি টাকা চাঁ-দা দাবী-ফ্যাক্টরী ও জমি দ-খল-সন্ত্রাসী হাম-লায় সাংবাদিকসহ আহ-ত-২ উজিরপুরে যুবদল নেতাকে কু-পিয়ে হ-ত্যা, পালানোর সময় ৯ জন গ্রেপ্তার গোপালগঞ্জে “জয়বাংলা” স্লোগান দিয়ে পুলিশের ওপর হা-মলা: গাড়ি ভাঙচুর, দুই পুলিশ আহ-ত রায়গঞ্জে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের আলোচনা সভা ও সুধী সমাবেশ জয়পুরহাটে গ্রামবাংলার হারানো ঐতিহ্য বাঁচিয়ে রেখেছেন লাঠিয়ালরা শাজাহানপুরে সাজাপুর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত অ-বৈধভাবে বালু উত্তোলন, ময়মনসিংহ সদরে ২১ড্রেজার মেশিন ধ্বং-স।।

রায়গঞ্জে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের আলোচনা সভা ও সুধী সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষ্মীকোলা মিসবাহুল উলুম আসসালাফিয়া মাদ্রাসার হলরুমে এই সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি শাইখ আব্দুল খাবীর মাদানীর তত্ত্বাবধানে এবং উপজেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি মাওলানা মুহাম্মদ লূৎফর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম তুলে ধরা হয়।উক্ত আলোচনা সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক। প্রধান অতিথির বক্তব্যে তিনি পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে তাওহীদের গুরুত্ব এবং সর্বপ্রকার শিরক ও কুসংস্কার থেকে মুক্ত হয়ে একনিষ্ঠভাবে ইবাদত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়া শিরক ও বেদাতের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করে উপস্থিত তৌহিদী জনতাকে খাঁটি তাওহীদী জিন্দেগি গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ (সহ-সভাপতি, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও সাবেক সভাপতি, জমঈয়তে শুব্বানে আহলে হাদীস), অধ্যক্ষ গোলাম কিবরিয়া নূরী (সহ-সভাপতি, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস), শাইখ মুহাম্মাদ রেজাউল ইসলাম (সাংগঠনিক সেক্রেটারি, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস), শাইখ রবিউল ইসলাম (অফিস সেক্রেটারি), হাফেজ আশিক বিন আশরাফ (যুগ্ম সাংগঠনিক সম্পাদক), মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন ইয়াহিয়া (সভাপতি, জেলা জমঈয়তে আহলে হাদীস), শাইখ আব্দুল খাবীর মাদানী (সেক্রেটারি, জেলা জমঈয়তে আহলে হাদীস)
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিপুল সংখ্যক সাধারণ তৌহিদী জনতা এই সুধী সমাবেশে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin