রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :-
ভাঙ্গুড়ায় বিধবার মৃ-ত্যুর ঘটনায় অ-পপ্রচারের প্রতিবাদ ও রহস্য উদঘাটনের দাবিতে মান-ববন্ধন সুজানগরে সংযোগ সড়ক ছাড়াই ২৫ বছর ধরে দঁাড়িয়ে আছে সেতু তারাগঞ্জে ছাত্রাবাস থেকে যুবদলের সহযোগীতায় : হে-রোইনসহ ১ মা-দক ব্যবসায়ী আ-টক আশুলিয়ায় কোটি টাকা চাঁ-দা দাবী-ফ্যাক্টরী ও জমি দ-খল-সন্ত্রাসী হাম-লায় সাংবাদিকসহ আহ-ত-২ উজিরপুরে যুবদল নেতাকে কু-পিয়ে হ-ত্যা, পালানোর সময় ৯ জন গ্রেপ্তার গোপালগঞ্জে “জয়বাংলা” স্লোগান দিয়ে পুলিশের ওপর হা-মলা: গাড়ি ভাঙচুর, দুই পুলিশ আহ-ত রায়গঞ্জে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের আলোচনা সভা ও সুধী সমাবেশ জয়পুরহাটে গ্রামবাংলার হারানো ঐতিহ্য বাঁচিয়ে রেখেছেন লাঠিয়ালরা শাজাহানপুরে সাজাপুর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত অ-বৈধভাবে বালু উত্তোলন, ময়মনসিংহ সদরে ২১ড্রেজার মেশিন ধ্বং-স।।

গোপালগঞ্জে “জয়বাংলা” স্লোগান দিয়ে পুলিশের ওপর হা-মলা: গাড়ি ভাঙচুর, দুই পুলিশ আহ-ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিজেদের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, রঘুনাথপুর চরপাড়া সড়ক থেকে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে খেয়াঘাট এলাকায় পৌঁছান মিছিলকারীরা। সেখানে টহলরত পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে পুলিশের গাড়িটি ভাঙচুর করা হয়। এ সময় গোপালগঞ্জ সদর থানার এসআই মো. ফুলমিয়া ও এক কনস্টেবলকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

ভিডিওতে দেখা যায়, গাড়িতে ভাঙচুরের পরপরই পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে কী পরিস্থিতিতে তারা সেখান থেকে সরে যান, তা ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল থেকে অতর্কিতভাবে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং পুলিশ সদস্যদের মারধর করেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin