রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :-
ভাঙ্গুড়ায় বিধবার মৃ-ত্যুর ঘটনায় অ-পপ্রচারের প্রতিবাদ ও রহস্য উদঘাটনের দাবিতে মান-ববন্ধন সুজানগরে সংযোগ সড়ক ছাড়াই ২৫ বছর ধরে দঁাড়িয়ে আছে সেতু তারাগঞ্জে ছাত্রাবাস থেকে যুবদলের সহযোগীতায় : হে-রোইনসহ ১ মা-দক ব্যবসায়ী আ-টক আশুলিয়ায় কোটি টাকা চাঁ-দা দাবী-ফ্যাক্টরী ও জমি দ-খল-সন্ত্রাসী হাম-লায় সাংবাদিকসহ আহ-ত-২ উজিরপুরে যুবদল নেতাকে কু-পিয়ে হ-ত্যা, পালানোর সময় ৯ জন গ্রেপ্তার গোপালগঞ্জে “জয়বাংলা” স্লোগান দিয়ে পুলিশের ওপর হা-মলা: গাড়ি ভাঙচুর, দুই পুলিশ আহ-ত রায়গঞ্জে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের আলোচনা সভা ও সুধী সমাবেশ জয়পুরহাটে গ্রামবাংলার হারানো ঐতিহ্য বাঁচিয়ে রেখেছেন লাঠিয়ালরা শাজাহানপুরে সাজাপুর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত অ-বৈধভাবে বালু উত্তোলন, ময়মনসিংহ সদরে ২১ড্রেজার মেশিন ধ্বং-স।।

আশুলিয়ায় কোটি টাকা চাঁ-দা দাবী-ফ্যাক্টরী ও জমি দ-খল-সন্ত্রাসী হাম-লায় সাংবাদিকসহ আহ-ত-২

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

বিশেষ প্রতিনিধি-হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বাইপাইল মৌজা গাজিরচট এলাকায় এক কোটি টাকা চাঁদা দাবী, চাঁদার টাকা না দেয়ায় ফ্যাক্টরী ও বায়নাকৃত জমি দখলের সময় দখলবাজ সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বায়ার সাংবাদিকসহ আহত হয়েছেন দুইজন। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে মামলা করার জন্য পৃথক দুইটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

আশুলিয়া থানায় অভিযোগকারী আসাদুজ্জামান (৭০), পিতা-মৃত আ মান্নান, মাতা-মৃত রকিবুন্নেছা, সাং-বাসা নং-২৭৩/১ ২য়তলা ১নং শহীদ বদিউজ্জামান রোড, থানা-ক্যান্টনমেন্ট, ডিএমপি-ঢাকা বলেন, বায়না সূত্রে এই জমির মালিক আমি এ ব্যাপারে ঢাকা আদালতে সি, আর মামলা নং ১৩৭২/২০২৬ (আশুলিয়া)। এই জমি দখলকারী হামলাকারীরা হলেন, বিবাদী ১। কবির হোসেন শিকদার শিশির (৫৪), ২। মোঃ সানোয়ার (৩০), উভয় পিতা-মোঃ জয়নাল মুন্সী, সাং-মহা গাজীচট রশিদ মার্কেট, ৩। মোঃ মোহেবুল্লাহ (২৩), পিতা-অজ্ঞাত, সাং-বাগাবাড়ী বাজার, ৪। মোঃ জালাল (২০), পিতা-অজ্ঞাত, সাং-ইউনিক দুই সতীনের পুকুর, ৫। তোফাজ্জল হোসেন (৪০), পিতা-অজ্ঞাত, ৬। সোহেল খন্দকার (২৮), পিতা-অজ্ঞাত, ৭। রকি (২৫), পিতা-অজ্ঞাত, সর্ব সাং-মহা গাজীচট রশিদ মার্কেট, সর্ব থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৮। মাজেদ (৬০), পিতা-অজ্ঞাত, সাং-কাকড়বন, থানা-রূপগঞ্জ, ডিএমপি ঢাকাসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি আশুলিয়া থানাধীন মহা গাজীচট রশিদ মার্কেট এলাকায় জমি ক্রয় করিয়া সেখানে বিভিন্ন সেড নির্মাণ করিয়া বিগত আনুমানিক ১৭ বছর যাবত একটি সোয়েটার ফ্যাক্টরী পরিচালনা করিয়া আসিতেছি। গত কিছুদিন যাবত ১ম বিবাদীর নেতৃত্বে অপরাপর বিবাদীগণ আমার ফ্যাক্টরী পরিচালনার বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া আমার নিকট ১,০০০০০০০ (এক কোটি) টাকা চাঁদা দাবী করিয়া চাঁদার টাকার জন্য বিভিন্ন ভয়ভীতি হুমকি প্রদান করিয়া আসিতে থাকে। বিবাদীদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় গত ২২/১০/২০২৬ তারিখ সকাল অনুমান ০৮:৩০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন বিবাদীগণ লাঠিসোটা, রড, সাবল, হাতুড়ী, ছ্যান ইত্যাদি দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত অবস্থায় আমার মালিকানা ফ্যাক্টরীর উত্তর পাশের বাউন্ডারী ওয়াল ভাঙ্গিয়া ভিতরে অনধিকার প্রবেশ করিয়া ফ্যাক্টরীতে কর্মরত শ্রমিক ও ষ্টাফদের অতর্কিত খুন জখমের হুমকি প্রদান করে। পরে বিবাদীগণ আমাদের ফ্যাক্টরীর সেডের থাকা ডাইংয়ের সুতা, সোয়েটারের বডি, বিভিন্ন এক্সেসরিজ মূল্য অনুমান ৪০,০০০০০ (চল্লিশ লক্ষ) টাকা ভ্যানযোগে নিয়া যায়। বিবাদীগণ জোর পূর্বক আমার মালিকানা বিভিন্ন সেডের ভিতরে বাউন্ডারী ওয়াল নির্মাণ করিয়া তার পাশে গেইট স্থাপন করে। আমাদের ফ্যাক্টরীর বায়ার সাংবাদিক আলতাফ হোসেন (৪৫) তার কাজ দেখার জন্য তার ভাইরা ভাইসহ ফ্যাক্টরীর গেইটে গেলে বিবাদীগণ তাহাদেরকেও মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে। বিবাদীগণ আমাদের ফ্যাক্টরীর বাউন্ডারী ওয়াল ভাঙ্গিয়া ও ফ্যাক্টরীর ভিতরের মালামাল ভাংচুরসহ নষ্ট করিয়া অনুমান আরও ১৫,০০০০০ (পনের লক্ষ) টাকার ক্ষতিসাধন করে, বিবাদীগণদের কার্যকলাপে বর্তমানে আমার মালিকানা ফ্যাক্টরী বন্ধ রহিয়াছে, যাহার ফলে শ্রমিক অসন্তোষসহ আন্দোলনের আশঙ্কা করা হচ্ছে। আমি সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে ওই ফ্যাক্টরির বায়ার আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আলতাব হোসেন বলেন, আমি ও আমার ভাইরা ভাই জিয়াউল সকালে কাজ দেখতে গেলে আমার মোটরসাইকেল থামানোর সাথেই কোনকিছু বোঝার আগেই আমাদের উপর নৃশংস ভাবে অতর্কিত হামলা চালায় ফ্যাক্টরি দখলকারী সন্ত্রাসীরা এতে আমি ও আমার ভাইরা ভাই গুরুতর আহত হয়েছি। আমার মোটরসাইকেলসহ মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি মামলা করার জন্য আশুলিয়া থানার লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি কোনো দোষ করিনি, আমি একজন বায়ার ও সাংবাদিক, তারপরও আমাদের উপর নৃশংস হামলা করা হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইন নিজের হাতে তুলে নেয়া হয়নি। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬ইং) আবারও উক্ত ফ্যাক্টরির জায়গা জমিতে বাউন্ডারি নির্মাণ করা হচ্ছে বল জানা গেছে। এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আমি একজন পুলিশ অফিসার পাঠিয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin