সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহ মু-ক্ত দিবস, শ-হিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্র/স্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার রমজান আলী জনজরিপে এগিয়ে ন/কল‌ ভেজাল ও প্রেস‌ক্রিপশন ছাড়া এ‌ন্টিবা‌য়ো‌টিক ঔষধ বিক্রয় প্র‌তি‌/রো‌ধে কাল‌কি‌নি‌তে স‌চেন/তামূলক আ‌লোচনা মুক্তাগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ত্রৈমাসিক স-মন্বয় সভা অনুষ্ঠিত মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও থানা প-রিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ ‎রুমাতে ম্রংক্ষ্যং পাড়া ব্যাপ্টিস্ট চার্চের গীর্জার  উদ্বোধন আগাম প্র-স্তুতির ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান প্রা-র্থী শামীম কবির মিল্টন কাশিয়ানীতে এক বিএনপি নেতা সহ ২ কথিত সাংবাদিকের নামে চাঁ-দাবাজির মা-মলা এসআরবি- ৮ এর অ-ভিযানে প্রতিবন্ধী নারীকে ধর্ষ-ণের অভিযোগে গ্রে-ফতার ১ জন সিরাজদিখানে বছরের পর বছর ভোগান্তি, গুদা-রা ঘাটে সেতু নির্মাণের দাবি

মাদকের সাথে জড়িতদের ঘৃ-নাভরে প্র-ত্যাখান করতে হবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১২৭ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

মাদক বিক্রেতা ও সেবনকারীদের ঘৃনাভরে প্রত্যাখান করতে হবে। মাদকের সাথে জড়িতদের প্রতিহত করা না গেলে সমাজকে এগিয়ে নেয়া যাবেনা। পাশাপাশি আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।

মাদককে না বলি শ্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে বরিশালের মুলাদী উপজেলার চরকালেখা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ষোলঘর মৃধাবাড়ি ঈদগাহ মাঠে জনগণের সাথে মাদক মুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার প্রধান আলোচক আসন্ন চরকালেখান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক মো. নুরুল হক খান। তিনি আরও বলেছেন-আমি মাদকের বিরুদ্ধে আগেও সোচ্চার ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো।

নুরুল হক খান আরও বলেছেন-মাদক ও জুয়া মুক্ত চরকালেখান ইউনিয়ন পরিষদ গড়াই আমার মুল লক্ষ্য।

মানব কল্যান সংস্থার সভাপতি মো. রফিকুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চরকালেখান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী,আসাদুজ্জামান মালেক সরদার, আঃ রব, গিয়াস উদ্দিন খান, মোশাররফ হোসেন ঢালীসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী ও পেশার নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin