বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
গৌরনদীতে আন্তর্জাতিক নারী নি-র্যাতন প্রতি/রোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহ সদর উপজেলা টাস্কফোর্স কমিটির মা-সিক সভা অনুষ্ঠিত সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উ-দ্বোধন মধুপুরে অ-বৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জ-রিমানা উল্লাপাড়ায় অজ্ঞা-ত গাড়ির ধাক্কা-য় সিএনজি চালকসহ নিহ-ত ২ আধুনিক ও দু-র্নীতিমুক্ত ধামাইনগর গড়ার প্রত্যয়ে খন্দকার রমজান আলীর মনো-নয়ন ফরম জমা প্রে-মের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ রুফটপ সোলার স্থাপনে দ্রুত প্রস্তাবনা পাঠাতে কর্মকর্তাদের প্রতি আ-হ্বান ডিসির অ-স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ময়মনসিংহে হোটেল মালিককে জরি-মানা করলেন ইউএনও কালকিনির ভূরঘাটা বাজারে ব্র্যাক ব্যাংকের এ‌জেন্ট ব‌্যাং‌কিং নতুন শাখার শুভ উদ্ধো-ধন

শাজাহানপুরে নারীর লা-শ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৬২ Time View

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক নারীর লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে খোট্টাপাড়া ইউনিয়নের খাউড়া এলাকায় ফসলি জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহত নারীর নাম ভানু বেগম (৫৫)। জালশুকা দহপাড়া গ্রামের মৃত দুলু মিয়ার স্ত্রী এবং বগুড়ার গাবতলী উপজেলার নিজগ্রামের আনিছার রহমানের মেয়ে।

ভানু বেগমের শরীরের বিভিন্ন স্থানে পোড়ার দাগ রয়েছে। বৈদ্যুতিক শক অথবা গরম পানি শরীরে পড়ার কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনাস্থলে থাকা শাজাহানপুর থানার উপপরিদর্শক মো. আব্দুর রহিম বলেন, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। নিহতের শরীরে পোড়া চিহ্ন রয়েছে। কারেন্ট শক বা গরম পানি থেকে সাধারণত এ রকম হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin