রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :-
মান্নারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুছ ছোবহানের ধনপুরে উঠান বৈঠক” জনগণের ভালোবাসায়ই আমি প্রার্থী মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, গোদাগাড়ীতে শতবছর থেকে একই আঙিনায় মসজিদ ও মন্দির পদ্মার ভাঙ্গনে ডিপটিউবল ঘর, ২ শতাধিক বিঘা ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর ইউএনও ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান পঞ্চগড়ের ২৬৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবির বিশেষ ব্যবস্থা যশোর সীমান্তে বিজিবির : ৫ লাখ টাকার চোরা-চালানি মালামাল জ-ব্দ রামকৃষ্ণপুরে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী আমিরুল সৈয়দপুরে বিএনপির সভাপতির বিরুদ্ধে অনলাইন মৃ-ত্যু সনদ জা-লিয়াতির অভিযোগ

প্রবাসীর স্ত্রীর মোবাইল থেকে ব্যক্তিগত তথ্য হা-তিয়ে ব্ল্যাক-মেইলের অভিযোগ থানায় এজাহার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

জয়পুরহাটের কালাইয়ে এক প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন থেকে ব্যক্তিগত কথোপকথন, ব্যাংকিং-সংক্রান্ত তথ্য, ছবি ও ভিডিও হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ উঠেছে রাজু নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় এজাহার দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাজু।

ভুক্তভোগীর এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর ২০২৬-এর আগে একদিন দুপুর আনুমানিক ২টার দিকে তিনি তাঁর শ্বশুর মো. আব্দুল মান্নান ও শাশুড়ি মোছা. বকুল বিবিকে সঙ্গে নিয়ে দাড়িদহ বাজারে যাওয়ার উদ্দেশ্যে একই গ্রামের অটোরিকশাচালক নাদিম হোসেনের বাড়িতে যান। পরে রাজু সেখানে এসে মোবাইল ফোন মেরামতের কথা বলে নাদিমের অটোরিকশা চালিয়ে তাঁদের দাড়িদহ বাজারে নিয়ে যান। বাজারে পৌঁছে তাঁরা ব্যুরো বাংলাদেশ, দাড়িদহ শাখা থেকে টাকা উত্তোলন করেন। ফেরার পথে মেসার্স মামুন টেলিকমের সামনে পৌঁছালে ভুক্তভোগী নারী তাঁর মোবাইল ফোনের ব্যাক পার্ট কেনার ইচ্ছা প্রকাশ করেন। এ সময় রাজু তাঁকে দোকানে যেতে নিষেধ করে নিজেই ব্যাক পার্ট কিনে আনার কথা বলেন। তাঁর কথায় বিশ্বাস করে ওই নারী নিজের ব্যবহৃত ইনফিনিক্স নোট ৩০ মডেলের মোবাইল ফোনটি রাজুর হাতে দেন। এজাহারে উল্লেখ করা হয়, রাজু মোবাইল ফোনটি নিয়ে দোকানের ভেতরে প্রবেশ করেন। দীর্ঘ সময় পর ওই নারী দোকানে গিয়ে দেখতে পান, রাজু তাঁর ফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে কিছু করছেন। তাঁকে দেখে রাজু দ্রুত ফোনটি ফেরত দেন।

পরবর্তীতে ওই নারী তাঁর ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে প্রবাসে থাকা স্বামীসহ অন্যদের সঙ্গে যোগাযোগের সময় অস্বাভাবিক নোটিফিকেশন ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। বিষয়টি পরিবারের সদস্যদের দেখালে তাঁরা যাচাই করে জানান, তাঁর ইমো অ্যাকাউন্টে অন্য একটি ডিভাইস থেকে লগইন করা হয়েছে। সেখানে টেকনো কেএল৪ মডেলের একটি ফোন সংযুক্ত থাকার তথ্য পাওয়া যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এরপর ওই নারী পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনকে নিয়ে গত ১৩ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রাজুর বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চান এবং তাঁর মোবাইল ফোন দেখতে চান। অভিযোগ অনুযায়ী, এ সময় রাজু ফোন দেখাতে অস্বীকৃতি জানান এবং তাঁদের সঙ্গে তর্কে জড়িয়ে হুমকি-ধমকি দেন।

ভুক্তভোগীর অভিযোগ, কৌশলে তাঁর মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে অনুমতি ছাড়া ইমো অ্যাকাউন্টে প্রবেশ করে ব্যক্তিগত কথোপকথন, প্রবাসী স্বামীর পাঠানো অর্থের ব্যাংকিং-সংক্রান্ত তথ্য এবং স্বামীর কাছে পাঠানো ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করা হয়েছে। পরে এসব তথ্য দিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে তা অন্য ডিভাইসে স্থানান্তর করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত রাজুর ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন , আমি তাকে কখনো ব্ল্যাকমেইল করিনি। তার ইমো অ্যাকাউন্ট বা কোনো কিছুই আমি হাতিয়ে নিইনি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আমি ব্যক্তিগত কাজে ঢাকায় এসেছি।

এ বিষয়ে কালাই থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল আলম জানান, ঘটনায় ভুক্তভোগী এক নারী থানায় এজাহার দিয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin