রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :-
পরারাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সুজানগরে শাহীনকে সংবর্ধনা সুজানগরে অ-গ্নিকাণ্ডের ক্ষ-তিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ ‎পাইকগাছায় জমে উঠেছে কাঁচা সুপারি বেচাকেনার হাট মহেশপুরে ২০ লিটার চো-লাই মদসহ এক মা-দক কারবারি গ্রে-ফতার মান্নারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুছ ছোবহানের ধনপুরে উঠান বৈঠক” জনগণের ভালোবাসায়ই আমি প্রার্থী মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, গোদাগাড়ীতে শতবছর থেকে একই আঙিনায় মসজিদ ও মন্দির পদ্মার ভাঙ্গনে ডিপটিউবল ঘর, ২ শতাধিক বিঘা ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর ইউএনও ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

সৈয়দপুরে বিএনপির সভাপতির বিরুদ্ধে অনলাইন মৃ-ত্যু সনদ জা-লিয়াতির অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজার বিরুদ্ধে অনলাইনে ইস্যুকৃত একটি মৃত্যু সনদের তারিখ জালিয়াতি বা পরিবর্তনের গুরুতর অভিযোগ উঠেছে।

​সূত্র থেকে জানা যায়, বাঙালিপুর ইউনিয়নের বাসিন্দা মৃত মনির উদ্দিনের অনলাইন মৃত্যু সনদে তাঁর মৃত্যুর তারিখ হিসেবে ২৪ নভেম্বর ২০১৮ উল্লেখ ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজা ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুর রহমান ও স্বপন চন্দ্রের যোগসাজশে মনির উদ্দিনের ওয়ারিশদের অজান্তেই সনদের তারিখ পরিবর্তন করেন এবং একটি সাজানো তদন্ত প্রতিবেদন তৈরি করেন। পরবর্তীতে মনির উদ্দিনের উত্তরাধিকারীরা মৃত্যু সনদ জালিয়াতির এই বিষয়টি জানতে পেরে বিস্ময় প্রকাশ করেন।

​অনুসন্ধানে দেখা যায়, মৃত মনির উদ্দিন জীবদ্দশায় ‘বাচ্চু মিয়া’ নামের এক ব্যক্তিকে খতিয়ান নং ২১৮৫ এবং দাগ নং ২৪০৬-এর অধীনে আধা শতক জমি রেজিস্ট্রি করে দেন। কিন্তু তিনি ২৪ নভেম্বর ২০১৮ তারিখে মৃত্যুবরণ করা সত্ত্বেও ২০১৯ সালের ১১ জুলাই সৈয়দপুর সাব-রেজিস্ট্রি অফিসে ৩৩১০ নম্বর সনদের একটি ভ্রম সংশোধন দলিল তৈরি করা হয়। সেখানে মৃত মনির উদ্দিনকে জীবিত ‘দাতা’ দেখিয়ে সৈয়দপুরের বিশিষ্ট শিল্পপতি আমিনুল ইসলামের একটি জমির দাগ নম্বর অন্তর্ভুক্ত করে একটি ভূয়া দলিল তৈরি করা হয় বলে অভিযোগ ওঠে।

​এই ভুয়া দলিল তৈরির ঘটনায় শিল্পপতি আমিনুল ইসলাম অভিযুক্ত রেজা খান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে জমি ও দলিল জালিয়াতির মামলা দায়ের করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

​মামলার বাদী শিল্পপতি আমিনুল ইসলাম জানান, আদালতে মামলা দায়ের করার পর আসামিরা জালিয়াতির হাত থেকে রেহাই পেতেই অসৎ উদ্দেশ্যে মনির উদ্দিনের অনলাইনের প্রকৃত মৃত্যু সনদের তারিখ পরিবর্তন করেছেন।

জানতে চাইলে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজা বিষয়টি সুকৌশলে এড়িয়ে য়ান।

​এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin