রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :-
পরারাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সুজানগরে শাহীনকে সংবর্ধনা সুজানগরে অ-গ্নিকাণ্ডের ক্ষ-তিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ ‎পাইকগাছায় জমে উঠেছে কাঁচা সুপারি বেচাকেনার হাট মহেশপুরে ২০ লিটার চো-লাই মদসহ এক মা-দক কারবারি গ্রে-ফতার মান্নারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুছ ছোবহানের ধনপুরে উঠান বৈঠক” জনগণের ভালোবাসায়ই আমি প্রার্থী মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, গোদাগাড়ীতে শতবছর থেকে একই আঙিনায় মসজিদ ও মন্দির পদ্মার ভাঙ্গনে ডিপটিউবল ঘর, ২ শতাধিক বিঘা ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর ইউএনও ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

পঞ্চগড়ের ২৬৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবির বিশেষ ব্যবস্থা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

মোঃ বাবুল হোসেন জেলা প্রতিনিধি, পঞ্চগড়: শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন করতে পঞ্চগড়ের ২৬৮টি মন্দির ও পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

আজ রোববার (১৮ অক্টোবর) সকালে পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গামন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এসআরবি-১৩ রংপুরের পক্ষে ব্রিফিংয়ে বক্তব্য দেন সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আবু রোহানী পারভেজ রনী।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবেন। আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

কোনো মন্দির বা পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, চুরি কিংবা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। প্রতিমা বিসর্জনের দিনও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কেউ নাশকতার চেষ্টা করছে—এমন কোনো তথ্য পাওয়া গেলে তা এসআরবিকে জানাতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানিমূলক, বিভ্রান্তিকর বা যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। অনলাইনে গুজব ও মিথ্যা তথ্য প্রতিরোধে এসআরবির সাইবার মনিটরিং দল সার্বক্ষণিক নজরদারি করছে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন সম্ভব। সনাতন ধর্মাবলম্বীসহ সব শ্রেণি-পেশার মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin