রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :-
পরারাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সুজানগরে শাহীনকে সংবর্ধনা সুজানগরে অ-গ্নিকাণ্ডের ক্ষ-তিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ ‎পাইকগাছায় জমে উঠেছে কাঁচা সুপারি বেচাকেনার হাট মহেশপুরে ২০ লিটার চো-লাই মদসহ এক মা-দক কারবারি গ্রে-ফতার মান্নারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুছ ছোবহানের ধনপুরে উঠান বৈঠক” জনগণের ভালোবাসায়ই আমি প্রার্থী মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, গোদাগাড়ীতে শতবছর থেকে একই আঙিনায় মসজিদ ও মন্দির পদ্মার ভাঙ্গনে ডিপটিউবল ঘর, ২ শতাধিক বিঘা ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর ইউএনও ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

রামকৃষ্ণপুরে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী আমিরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ ও মহিলা কর্মী সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
আজ রবিবার বেলা ১১টায় সুতাহাটি বাজার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গণসংযোগ শুরু হয়।শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুতাহাটি বাজার চত্বরে আয়োজিত মহিলা কর্মী সভাস্থলে গিয়ে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতাকর্মী ও শত শত মহিলা কর্মীরা অংশ নেয়।
সভায় বক্তারা বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম এলাকায় গণসংযোগ,পথসভা ও উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন।প্রচার প্রচারনায় আমিরুল ইসলাম ব্যাপক সাড়া জাগিয়েছেন।তরুণ প্রজন্মের অহংকার,নির্যাতিত ও ত্যাগী রাজনীতিবিদ আমিরুল ইসলাম।এলাকার তরুণ সমাজের প্রিয় মুখ ও বিশিষ্ট সমাজসেবক,গরিবের বন্ধু আমিরুল ইসলাম ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।এ সময় বক্তারা তার দলীয় মনোনয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন,আমি কোন লোভের আশায় চেয়ারম্যান প্রার্থী হতে চাই না।রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রতিটি মানুষের সেবক হতে চাই।ইউনিয়নকে মাদকমুক্ত ও একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সবার সহযোগীতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন,এলাকার মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই। ইউনিয়নের উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ রামকৃষ্ণপুর গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।
বিএনপি নেতা শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আলহাজ হোসাইন, স্বেচ্ছাসেবক দল নেতা লেবু তালুকদার,প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী নায়েব,জাহিদ তালুকদার,ছাত্রদল নেতা সজিব আহমেদ জয়,মহিলা নেত্রী সাবরিনা আক্তার রিজুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগ ও মহিলা কর্মী সভা শেষে আমিরুল ইসলাম উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin