রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :-
মান্নারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুছ ছোবহানের ধনপুরে উঠান বৈঠক” জনগণের ভালোবাসায়ই আমি প্রার্থী মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, গোদাগাড়ীতে শতবছর থেকে একই আঙিনায় মসজিদ ও মন্দির পদ্মার ভাঙ্গনে ডিপটিউবল ঘর, ২ শতাধিক বিঘা ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর ইউএনও ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান পঞ্চগড়ের ২৬৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবির বিশেষ ব্যবস্থা যশোর সীমান্তে বিজিবির : ৫ লাখ টাকার চোরা-চালানি মালামাল জ-ব্দ রামকৃষ্ণপুরে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী আমিরুল সৈয়দপুরে বিএনপির সভাপতির বিরুদ্ধে অনলাইন মৃ-ত্যু সনদ জা-লিয়াতির অভিযোগ

কেশবপুরে নাশ-কতার অভিযোগে আ.লীগের ৪ নেতা-কর্মী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোরের কেশবপুরে এক ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ইউপি সদস্য কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—কেশবপুর সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য কামরুজ্জামান কামাল (৫০), ইনতাজ গাজীর ছেলে শাহ জামাল (৪৫), হাসিবুল হাসান (৩৫) এবং রাজানগর বাঁকাবর্শি গ্রামের শহীদ সরদারের ছেলে আবু তালিব (২৬)।
আটক শাহ জামাল, হাসিবুর ও আবু তালিব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা বলে জানা গেছে। তবে মিছিলের প্রস্তুতিকালে গণধোলাইয়ের পর এলাকাবাসী তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করেন ।
পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। পরে রোববার আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে তাঁদের আটক করা হয়েছে। পরে রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin