সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহ মু-ক্ত দিবস, শ-হিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্র/স্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার রমজান আলী জনজরিপে এগিয়ে ন/কল‌ ভেজাল ও প্রেস‌ক্রিপশন ছাড়া এ‌ন্টিবা‌য়ো‌টিক ঔষধ বিক্রয় প্র‌তি‌/রো‌ধে কাল‌কি‌নি‌তে স‌চেন/তামূলক আ‌লোচনা মুক্তাগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ত্রৈমাসিক স-মন্বয় সভা অনুষ্ঠিত মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও থানা প-রিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ ‎রুমাতে ম্রংক্ষ্যং পাড়া ব্যাপ্টিস্ট চার্চের গীর্জার  উদ্বোধন আগাম প্র-স্তুতির ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান প্রা-র্থী শামীম কবির মিল্টন কাশিয়ানীতে এক বিএনপি নেতা সহ ২ কথিত সাংবাদিকের নামে চাঁ-দাবাজির মা-মলা এসআরবি- ৮ এর অ-ভিযানে প্রতিবন্ধী নারীকে ধর্ষ-ণের অভিযোগে গ্রে-ফতার ১ জন সিরাজদিখানে বছরের পর বছর ভোগান্তি, গুদা-রা ঘাটে সেতু নির্মাণের দাবি

পঞ্চগড়ে দুই ব্যবসায়ীর গুদামে অ-ভিযান, জ-ব্দ ৭০ বস্তা সার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬৪ Time View

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়

পঞ্চগড় সদর উপজেলায় সারের মজুত ও বিপণনে অনিয়মের অভিযোগে দুই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৭০ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রাম এবং গরিনাবাড়ি ইউনিয়নের বজরাপাড়া বাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রামে কীটনাশক ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনের (৪৪) বাড়িতে সার মজুতের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বাড়ি থেকে টিএসপি ১৫ বস্তা, পটাশ ২২ বস্তা ও ডিএপি ২৪ বস্তাসহ মোট ৬১ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে, গরিনাবাড়ি ইউনিয়নের বজরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলামের প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মজুত করা নয় বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বজরাপাড়া বাজারে জব্দ করা নয় বস্তা সার উপস্থিত কৃষকদের কাছে সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হয়। এতে কৃষকেরা সরাসরি সরকারি দামে সার কেনার সুযোগ পান।

পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী জানান, দুটি অভিযানে মোট ৭০ বস্তা সার জব্দ করা হয়েছে। হাড়িভাসা থেকে জব্দ করা ৬১ বস্তা সার মঙ্গলবার হাড়িভাসা ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে সরকারি দামে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অন্যদিকে, বজরাপাড়া থেকে জব্দ করা সার তাৎক্ষণিকভাবে বিক্রি করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দুটি পরিচালনা করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি সার জব্দ করা হয়। জব্দ করা সার সরকারি নির্ধারিত দামে প্রকাশ্যে বিক্রি করে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সারের মজুত ও বিপণনে অনিয়ম প্রতিরোধ এবং কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin