রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :-
রামগড়ে মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী প্রেমের টানে চীন থেকে দেবীদ্বারে জেকুইন, পরিবারের আপ-ত্তিতে থামল বিয়ের স্বপ্ন সিংড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগের নৈরা-জ্যের প্রতি-বাদে  বিক্ষো-ভ ও পথসভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি

সাংবাদিক ফকির মিরাজ আলী শেখের দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকার আনুষ্ঠানিক ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৭৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং ভবিষ্যতেও দলীয় রাজনীতিতে যুক্ত হবেন না বলে ঘোষণা দিয়েছেন সাংবাদিক ফকির মিরাজ আলী শেখ।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ের বৈদ্যবাড়ি মোড়ে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের (বিজেসি) দেশের দক্ষিণাঞ্চলীয় প্রধান কার্যালয় শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক কিংবা পদ-পদবিধারী নন। ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়া বা প্রত্যক্ষ দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ইচ্ছা তাঁর নেই। এটি তাঁর সচেতন, স্বেচ্ছাপ্রণোদিত ও নীতিগত সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।

ফকির মিরাজ আলী শেখ বলেন, সাংবাদিকতার স্বাধীনতা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত মর্যাদা রক্ষা তাঁর অন্যতম অঙ্গীকার। পেশাগত দায়িত্ব পালনে দলীয় রাজনৈতিক পরিচয়ের প্রভাবমুক্ত থেকে সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও জনস্বার্থকে প্রাধান্য দিতে চান তিনি।

নিজের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন কিংবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার পরিচয় হিসেবে প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান তিনি। পাশাপাশি বক্তব্যের ভুল ব্যাখ্যা বা বিকৃত উপস্থাপন করা হলে যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবাদ জানানোর অধিকার সংরক্ষণের কথাও উল্লেখ করেন।

উল্লেখ্য, ফকির মিরাজ আলী শেখ বাংলাদেশ সাংবাদিক ক্লাবের (বিজেসি) দেশের দক্ষিণাঞ্চলীয় প্রধান কার্যালয় শাখার সভাপতি। পাশাপাশি তিনি এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং দৈনিক গণমুক্তি পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin