রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদরে মাঠপর্যায়ে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। এই প্রশিক্ষণ কর্মশালা ১০-১১ই অক্টোবর দুই দিনব্যাপী চলবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ, তথ্যের যথার্থতা নিশ্চিতকরণ এবং কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন-ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নির্ভুল তথ্য সংগ্রহ ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনার মাধ্যমে কর্মসূচির বাস্তবায়ন আরও কার্যকর করার বিষয়ে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেন এমপি ওয়াহাব আকন্দ।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক সাইফুর রহমান
বলেন, ফামিলি কার্ড সরকারের প্রতিশ্রুত একটি বিষয়। রাষ্ট্রের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এই কাজটি করবেন তারা অবশ্যই সচেতনতার সাথে কাজটি করতে হবে। এসময় প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ আরও সুশৃঙ্খল ও নির্ভুলভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়াসহ
ফ্যামিলি কার্ড কার্যক্রমের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারও ছিলো এই কর্মসূচি। তাই কর্মসুচি সফল ভাবে বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের উপর অর্পিত দায়িত্ব সততা ও নির্ভুলতার সাথে করলে আমরা অবশ্যই ভালোভাবে কাজটি সম্পন্ন করতে পারবো। তিনি সকালে একটি মোটিভেশনাল সেশন নিয়েছিলাম। এই প্রকল্প সঠিক ও নির্ভুলভাবে বাস্তবায়ন করতে জেলা প্রশাসন সব ধরনের সহায়তা প্রদান করবে।

নির্ভূল ও সঠিক তথ্য নিয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সঠিক তথ্য সংগ্রহ ও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে জানিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, তথ্য সংগ্রহকারীরা এবং সুপারভাইজারগন যেন নির্ভুলভাবে রাষ্ট্রীয় এ কাজটি করতে পারেন এজন্য পর্যায়ক্রমে তাদের প্রশিক্ষণ দেয়া হবে। তিনি জানান- ট্রেনিং সেশন শেষে ১২ তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্বোধনের মাধ্যমে মাঠ পর্যায়ে কাজ শুরু হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য প্রশিক্ষণার্থীদের হাতে ট্যাব তুলে দেওয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সদর, ময়মনসিংহ
জনাব মোঃ আরিফুল ইসলাম ও জনাব মোঃ রাজু আহমেদ, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় ময়মনসিংহ। তারা প্রশিক্ষণার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin