রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের মেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ কামরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি শিক্ষার্থীদের এ সাফল্যকে ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, শৃঙ্খলা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে এগিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন।

তিনি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষাজীবনের এ সাফল্য ভবিষ্যতের আরও বড় অর্জনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনের পাশাপাশি তাদের উৎসাহিত করতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা এবং শিক্ষার প্রতি আগ্রহকে উৎসাহিত করার প্রয়াস নেওয়া হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি প্রদানের পাশাপাশি তাদের আগামী দিনের শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জনে অনুপ্রাণিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, আত্মবিশ্বাস ও ভালো ফলাফল অর্জনের আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin