
মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে উৎসবমুখর পরিবেশে রক্তের বাঁধন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৯ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় নলছিটির রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২ টি দল অংশ গ্রাহন করেন, তারা হলেন ডেবরা একাদশ এবং নতুনহাট একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি নলছিটি -২ আসনের মাননীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা বিএনপির সহ- সভাপতি মোঃ সহীদুল ইসলাম শহীদ, ঝালকাঠি জেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রনি, সাইফুল ইসলাম ইমাম বিশিষ্ট ব্যাবসায়ী এবং সমাজসেবক, নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ খলিফা,মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম হাওলাদার, সাংবাদিক সাইফুল ইসলাম, নলছিটির ইসলামি ফাজিল মাদ্রাসা প্রভাষক, মাসুদুর রহমান প্রমুখ।
খেলায় আয়োজক ছিলেন রক্তের বাঁধন নলছিটি উপজেলা শাখার সভাপতি মোঃ রিফাতুল ইসলাম রেদোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয়, রাজু, আব্দুল্লাহ সহ অনেকে।
ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠজুড়ে ছিল দর্শকদের উপস্থিতি ও খেলাকে ঘিরে আনন্দমুখর পরিবেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় দুই দলের খেলোয়াড়রা নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন করেন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে সহায়তা করে।