শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভেরসা উপ-প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে ‘পানি ব্যবস্থাপনা সংগঠনের সদস্যদের শিখন, প্রকল্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পরিদর্শন’ শীর্ষক দুইদিন ব্যাপী শিখন কর্মসূচি সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কুরানুগছ গ্রামে অনুষ্ঠিত এই কর্মসূচির সমাপনী করা হয়।

এসময় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর আশুতোষ বর্মন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা (কমি. ডেমি.) ও সহকারী কোর্স কো-অর্ডিনেটর মো. রফিউল বারী, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের সম্প্রসারণ কর্মকর্তা (কমি. ডেমি.) মো. আতিকুর রহমান শাওন, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজকুমার চন্দ্র রায় ও কার্য সহকারী তোফায়েল আহম্মেদ, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক আতাউর রহমান, ইউপি সদস্য ইউসুব আলী। এছাড়া প্রশিক্ষণার্থী সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (৭ অক্টোবর) দুুপুরে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর আশুতোষ বর্মনের সভাপতিত্বে এই শিখন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন সার্কেল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ড রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হালিম, তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারি প্রমূখ।

অনষ্ঠিত প্রশিক্ষণে ভেরসা উপ-প্রকল্পের ৫৬ জন সুবিধাভোগী কৃষক ও পানি ব্যবস্থাপনা দলের সদস্য অংশ নেন। এ সময় অংশগ্রহনকারী কৃষকরা আধুনিক সেচ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রকল্পের সার্বিক আধুনিকায়নে বিভিন্ন মূল্যবান পরামর্শ তুলে ধরেন। এসময় ভেরসা স্লুইসগেটের বিভিন্ন সমস্যা তুলে ধরেন অবসরপ্রাপ্ত গেট খালাসী বীরমুক্তিযোদ্ধা বেলাল হোসেন।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin