শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

নলছিটিতে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আ’লীগ নেতার হা-মলা ও হু-মকি, থানায় অ-ভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে নাশকতা মামলায় জামিনে মুক্ত হয়ে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতার বসতবাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
গত ৮ অক্টোবর দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মল্লিক বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুলকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ কামাল হোসেন মল্লিক বাদী হয়ে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১ নম্বর বিবাদী ও কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম মল্লিক সম্প্রতি নাশকতা মামলায় জেল খেটে জামিনে বের হন। জামিনে বের হয়েই তিনি সন্দেহ করতে থাকেন যে, বিএনপি নেতা কামাল হোসেন তাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন। এই মিথ্যা অজুহাতে সামছুল আলম মল্লিক ও তার ভাই জালাল মল্লিক ধারালো রামদা, সেন্দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে কামাল হোসেনের বাড়িতে চড়াও হন। হামলাকারীরা কামাল হোসেন ও তার ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধরের চেষ্টা করলে তারা প্রাণভয়ে ঘরে আশ্রয় নেন। পরবর্তীতে অভিযুক্তরা কামাল হোসেন ও তার ছেলেকে বাজারে বা রাস্তায় পেলে খুন করে লাশ বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেয়। এ বিষয়ে নলছিটি থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin