শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

কেশবপুরে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে বালিয়াডাঙ্গা বিশ্বাসপাড়া স্পোর্টিং ক্লাবের জয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৪২ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় পাইলট কলেজ দলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে শক্তিশালী বালিয়াডাঙ্গা বিশ্বাসপাড়া স্পোর্টিং ক্লাব।
মঙ্গলবার বিকেলে কেশবপুর শহরের পাইলট সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উভয় দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাইলট কলেজ দলকে চাপে রেখে একের পর এক আক্রমণ চালায় বালিয়াডাঙ্গা বিশ্বাসপাড়া স্পোর্টিং ক্লাব।
খেলার একপর্যায়ে বালিয়াডাঙ্গা বিশ্বাসপাড়া স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন ইমন হোসেন। এরপর দ্বিতীয়ার্ধে দলের হয়ে আরও একটি গোল করে ব্যবধান বাড়ান ইকাশ।
শেষ পর্যন্ত পাইলট কলেজ দল কোনো গোল করতে না পারায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বালিয়াডাঙ্গা বিশ্বাসপাড়া স্পোর্টিং ক্লাব। এ জয়ের মধ্য দিয়ে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে দলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin