শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ : আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ময়মনসিংহ শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোড ক্যাম্পেইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নিসচা ময়মনসিংহ শাখার সড়কযোদ্ধারা চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। রোড শোতে নেতৃত্ব দেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ময়মনসিংহের সাধারণ সম্পাদক এএফএম এনামুল হক মামুন।

এ সময় নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে যানবাহন চালানো এবং পথচারীদের সড়ক ব্যবহারে সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের কর্মকাণ্ডের প্রতি সংহতি প্রকাশ করে কর্মসূচিতে চালক, যাত্রী ও পথচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন নিসচা ময়মনসিংহের উপদেষ্টা ও ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন আহমেদ এবং  নিসচা ময়মনসিংহের দপ্তর সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ খোকন, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, কার্যনির্বাহী সদস্য কাওসার জামান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোস্তাক আহমেদ ডালিম এবং সদস্য খাইরুল ইসলামসহ নিসচা ও পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

নিসচা নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন প্রয়োগ নয়, চালক, যাত্রী, পথচারীসহ প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

রোড শো চলাকালে সড়কে শৃঙ্খলা, ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রচার-সচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে নিরাপদ সড়কের দাবিকে আরও জোরালো করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

নিসচা ময়মনসিংহ শাখার পক্ষ থেকে বলা হয়, শুধু একটি দিবস পালন নয়—সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সারা বছরই জনসচেতনতা, আইন মেনে চলা এবং দায়িত্বশীল সড়ক ব্যবস্থাপনার বিষয়ে সবাইকে সম্পৃক্ত করতে হবে।

উল্লেখ্য, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সামনে রেখে নিসচা ময়মনসিংহ শাখা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে রোড শো, প্রচারাভিযান ও জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে। এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin