শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

পলাশবাড়ীতে ব/জ্রপাত থেকে সুরক্ষায় ২’শ তালের চারা রোপণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৭৮ Time View

আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ

বজ্রপাত থেকে সুরক্ষায় ২’শ তালের চারা রোপণ করল “স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন”। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ এখন বাংলাদেশের নিত্যসঙ্গী। বিশেষ করে খোলা মাঠে কাজ করা কৃষকদের জন্য প্রাণঘাতী বজ্রপাত এক নীরব আতঙ্কে পরিণত হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগ প্রতিরোধে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এক অনন্য উদ্যোগ নিয়েছে “স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন”।

দেশব্যাপী বজ্রপাতপ্রবণ এলাকায় তালের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ঠা অক্টোবর রবিবার দুপুরে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ১নং কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া টু নয়নপুর সড়কের দুইপাশে ২’শ টি তালের চারা রোপণ করা হয়েছে। কেবল চারা রোপণেই সীমাবদ্ধ না থেকে বজ্রপাতের ঝুঁকি এড়াতে স্থানীয় কৃষকদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভারও আয়োজন করা হয়।

বেঙ্গুলিয়া বাজারে স্মার্ট কৃষি বিতান সংলগ্ন মাঠে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাজ্জাদ হোসেন সোহেল,উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নাজমুল হুদা।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি,ক্রপ কেয়ার ডিভিশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন,সেলস কো-অর্ডিনেটর মো. আনোয়ার হোসেন মোল্লা,জোনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো. আরমান আলী,ফিল্ড ম্যানেজার বাবু মলয় কুমার সাহা,সেলস ডেভলপমেন্ট অফিসার মো. তোফাজ্জল হোসেন,সেলস প্রমোটর মো.স্বাধীন ও রবিউল ইসলাম রবি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin