শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :-
চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক আশুলিয়ায় ডা-কাতিসহ একাধিক মামলার আ-সামিকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির শান্তিতে নোবেল পুরষ্কার পেলেও অশান্তিতে আছে গ্রামীণ ব্যাংকের সহকর্মীরা প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ভাঙ্গুড়ায় করতোয়া নদীতে কচুরিপানার ঘের দেয়ায় দুর্গাপূজার প্রতিমাবিসর্জন নিয়ে শঙ্কায় হিন্দু সম্প্রদায় গৌরনদী এসিল্যান্ড মেহেদী হাসানের বিদায় সংবর্ধনা রক্তের বাঁধন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ‎সদর উপজেলার এরালিয়া গ্রামে রাতের আঁধারে  বৃদ্ধার উপর হা-মলা ৫০ হাজার টাকা ছি-নতাই

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতিতে হাইকোর্টের দুই বিচারপতির মতবিনিময়

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪৫ Time View

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি কে এম ইমরুল কায়েশ ও শিকদার মাহমুদুর রাজীর পঞ্চগড় জেলা আইনজীবী সমিতিতে আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি ভবনে এ সভার আয়োজন করা হয়। জেলা আইনজীবী সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে।
সমিতির সভাপতি এ. হাসান প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা ও দায়রা জজ জাহেদুল হক, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, গভর্নমেন্ট প্লিডার (জিপি) আমিরুল এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এ সময় জেলা আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবীরাও উপস্থিত ছিলেন। সভায় বিচারব্যবস্থা ও আইনজীবীদের পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin