শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

আলোকিত মানুষ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য-এমপি সেলিম রেজা হাবিব

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪৭ Time View

এম এ আলিম রিপন,সুজানগরঃ স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেছেন, শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে। আলোকিত মানুষ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য। সুজানগর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নব যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পঁাচদিন ব্যাপি ওরিয়েন্টেশনের রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আরও বলেন, শিক্ষকদের তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে তিনি শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন গৃহীত পদক্ষেপের কথা জানান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান এবং সঠিক পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা করে সুশিক্ষা অর্জন করে দেশের বিভিন্ন পর্যায়ে অবদান রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মেহেদী হাসান, ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মোমেন। অনুষ্ঠানে উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর মোহাম্মদ ঈসা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম রফিকুল হাসান খান, মাজহারুল ইসলাম জাহাঙ্গীর আলম, আটঘরিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল বাতেন,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন ও পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সরদার বাবুল হোসেন উপস্থিত ছিলেন। এর আগে নবযোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব। পঁাচদিন ব্যাপি এ ওরিয়েন্টেশনে সুজানগর উপজেলার ২০ জন এবং জেলার আটঘরিয়া উপজেলার ১১জন শিক্ষক অংশ নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫দিন ব্যাপি এ প্রশিক্ষণে নতুন শিক্ষকদের শিক্ষার্থীকে চেনা, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, সহজ ক্লাস পরিচালনার কাঠামো, স্বল্প খরচে শিক্ষা সহায়ক উপকরণ তৈরি, পাঠ পরিকল্পনা লেখা এবং শ্রেণিকক্ষের সাধারণ সমস্যা মোকাবিলার প্রাথমিক কৌশল শেখানো হবে। পাশাপাশি শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একজন সরকারি কর্মচারী হিসেবে চাকরিতে প্রবেশ, ছুটি, ভাতা, আচরণবিধি ও শৃঙ্খলাসংক্রান্ত মৌলিক বিষয়ও প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে নতুন শিক্ষকদের প্রাথমিক স্তরের শিক্ষার্থীর শেখার বৈশিষ্ট্য বোঝানো, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা ও পাঠ পরিকল্পনার দক্ষতা তৈরি, স্বল্প খরচে শিক্ষণ সহায়ক উপকরণ তৈরির সক্ষমতা অর্জন এবং শ্রেণিকক্ষের সাধারণ সমস্যা মোকাবিলার প্রাথমিক কৌশল শেখানোর লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে সহকারী শিক্ষক ও সরকারি কর্মচারী-দুই পরিচয়ে নতুন শিক্ষকদের আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।

ছবির ক্যাপশনঃ পাবনার সুজানগরে রবিবার ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে নবযোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin