সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহ মু-ক্ত দিবস, শ-হিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্র/স্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার রমজান আলী জনজরিপে এগিয়ে ন/কল‌ ভেজাল ও প্রেস‌ক্রিপশন ছাড়া এ‌ন্টিবা‌য়ো‌টিক ঔষধ বিক্রয় প্র‌তি‌/রো‌ধে কাল‌কি‌নি‌তে স‌চেন/তামূলক আ‌লোচনা মুক্তাগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ত্রৈমাসিক স-মন্বয় সভা অনুষ্ঠিত মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও থানা প-রিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ ‎রুমাতে ম্রংক্ষ্যং পাড়া ব্যাপ্টিস্ট চার্চের গীর্জার  উদ্বোধন আগাম প্র-স্তুতির ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান প্রা-র্থী শামীম কবির মিল্টন কাশিয়ানীতে এক বিএনপি নেতা সহ ২ কথিত সাংবাদিকের নামে চাঁ-দাবাজির মা-মলা এসআরবি- ৮ এর অ-ভিযানে প্রতিবন্ধী নারীকে ধর্ষ-ণের অভিযোগে গ্রে-ফতার ১ জন সিরাজদিখানে বছরের পর বছর ভোগান্তি, গুদা-রা ঘাটে সেতু নির্মাণের দাবি

ধুনট উপজেলা প্রেসক্লাবের চতুর্থবার সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক এম.এ রাশেদ ‎                                       

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৭৩ Time View

মিজানুর রহমান মিলন ,স্টাফ রিপোর্টারঃ

‎‘আমরা নিরপেক্ষ নই, সত্যের পক্ষে’- এই প্রত্যয়কে সামনে রেখে বস্তুনিষ্ঠ, পেশাদার ও জনমুখী সাংবাদিকতার চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক সমকালের ধুনট উপজেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন টিক্কা এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক গণমানুষের আওয়াজ-এর বগুড়া জেলা প্রতিনিধি ও দৈনিক গণআওয়াজ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এম.এ রাশেদ পুনর্নির্বাচিত হয়েছেন।
‎বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ধুনট উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে গিয়াস উদ্দিন টিক্কা চতুর্থবারের মতো সংগঠনটির সভাপতির দায়িত্ব পেলেন।
‎নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা মাল্টিমিডিয়ার মো. আনোয়ার হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক খবর সকাল-বিকালের ধুনট উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা পোস্টের বগুড়া প্রতিনিধি আব্দুল মমিন।
‎দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক অগ্রযাত্রার ধুনট উপজেলা প্রতিনিধি আশেকে এলাহী শিবলী এবং কোষাধ্যক্ষ হয়েছেন আলোকিত বাংলাদেশের জাফিউল ইসলাম বাবু।
‎কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক সংগ্রাম ও মায়ের আঁচলের ধুনট উপজেলা প্রতিনিধি কারিমুল হাসান লিখন, চিফ টিভির আকতারুল আলম তিনু, মানবজমিনের হাবিব হাসান মোহন এবং মাতৃজগতের শামীম আহমেদ সুজন।
‎নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করার পাশাপাশি সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে তারা কাজ করবেন। সংবাদ পরিবেশনে তথ্যের নির্ভুলতা, পেশাগত নীতিমালা, নৈতিকতা ও জবাবদিহিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
‎তারা বলেন, ধুনট উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে তা জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে প্রেসক্লাবের সাংবাদিকরা সম্মিলিতভাবে কাজ করবেন। একই সঙ্গে অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে।
‎নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ তৈরিতে প্রেসক্লাব কার্যকর ভূমিকা পালন করবে। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখাই হবে নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।
‎নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ধুনটের সাংবাদিকতা অঙ্গনে আরও পেশাদারিত্ব, গতিশীলতা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় হবে -এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin