শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন আতাউর রহমান খোকন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহী দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আতাউর রহমান খোকন। রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী, আগামী ছয় মাসের জন্য মাদ্রাসাটির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মো. আতাউর রহমান খোকনকে মনোনীত করা হয়েছে।এ ছাড়া পদাধিকারবলে মাদ্রাসার সুপার আব্দুল জব্বারকে সদস্য সচিব, মো. সুলতান মাহমুদকে অভিভাবক প্রতিনিধি এবং মো. আলতাফকে শিক্ষক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
আতাউর রহমান খোকন এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ার পর থেকেই স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।নতুন সভাপতি আতাউর রহমান খোকন বলেন, দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তবে একক প্রচেষ্টায় কোনো প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।তিনি আরও বলেন, “ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আমি সকলের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম ও শিক্ষার মান আরও বৃদ্ধি করা সম্ভব হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin