শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়া’র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন সাইদুল ইসলাম পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

আশুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যপণ্য তৈরির অভিযোগ চীনা নাগরিকদের কারখানার বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২২ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার কাঠগড়ার দুকাটি এলাকায় ‘কাউবয়’ নামের একটি কারখানায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ উঠেছে। কারখানাটি চীনা নাগরিকদের পরিচালনায় বলে স্থানীয়দের দাবি।
অভিযোগ রয়েছে, কোনো ধরনের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কারখানাটিতে বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করা হচ্ছে। এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, কারখানায় খাদ্যপণ্য তৈরিতে টেক্সটাইল কালার, নিষিদ্ধ রাসায়নিক ও নিম্নমানের ফ্লেভার ব্যবহারের পাশাপাশি চিপসসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার উৎপাদন করা হচ্ছে। এসব পণ্যের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি নেই বলে অভিযোগ তাদের।

এদিকে অনুসন্ধানে আরও অভিযোগ পাওয়া গেছে, বিভিন্ন মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পুনরায় প্রক্রিয়াজাত করে নতুন মোড়কে বাজারজাত করার চেষ্টা করা হচ্ছে। কারখানায় উৎপাদিত এসব পণ্য স্থানীয়ভাবে প্রকাশ্যে বিক্রি না করে গোপনে আশুলিয়ার বাইরে বিভিন্ন বাজারে সরবরাহ করা হয় বলেও অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আঃ জব্বার মন্ডল বলেন, “আমাদের লোকবল কম। তবে সঠিক তথ্য-প্রমাণ পাওয়া গেলে দ্রুত অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin