বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

ময়মনসিংহে নিরা/পদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১০ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে সোমবার (২৭ জুলাই) ‘‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’’ শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

ব্রাক আরএইউ এর বিভাগীয় ব্যবস্থাপক অনিক আহমেদ অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, ব্রাক ময়মনসিংহের জেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম এবং এমআরএসসি প্রোগ্রাম অফিসার মোঃ নাসিম উদ্দীন।

কর্মশালার মূল উদ্দেশ্য বিদেশ-ফেরত প্রবাসীদের সমাজে ও কর্মক্ষেত্রে নতুন করে পুনর্বাসন করা যা নিশ্চিত করতে কাজ করছে ‘প্রত্যাশা-২’ প্রকল্প। ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরত মানুষ যারা ২০২০ সালের পর দেশে ফিরেছেন, তারা এর সেবা পাবেন। কর্মশালায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বৈধ ও সঠিক প্রক্রিয়ায় বিদেশগমন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, বিদেশ থেকে ফিরে আসা অভিবাসীদের সমাজ ও কর্মক্ষেত্রে পুনরেকত্রীকরণ এবং পুনর্বাসনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জেলা প্রশাসক বলেন, বিদেশ-ফেরত নাগরিকদের সমাজে পুনঃএকীভূত করা এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin