বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

বরিশালে সাংবাদিক নি/র্যাতন প্রতি/রোধ কমিটিকে বিটিএমএ’র অভিনন্দন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭৩ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের বরিশাল জেলার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ)’র নেতৃবৃন্দরা।

রবিবার (২৬ জুলাই) রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিনসহ সংগঠনের সদস্যরা এই অভিনন্দন জানিয়েছেন।

বিটিএমএ’র দপ্তর সম্পাদক মনিকা চৌধুরীর প্রেরিত ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়েছে-সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটি সাংবাদিকদের পেশাগত সংকটে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে বিটিএমএ’র নেতৃবৃন্দরা।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের পেশাগত যেকোন সমস‍্যায় বিটিএমএ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পাশে থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৪ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের বরিশাল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আমার দেশ পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান নিকুঞ্জ বালা পলাশ সভাপতি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশালের অফিস প্রধান শাহীন হাফিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin