বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত

বরিশালে তিন মাসে পাসপোর্ট অফিসে পরে আছে আটশ’ পাসপোর্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮২ Time View

কে এম সোহেব জুয়েল প্রতিনিধি :

তিন মাসেরও বেশি সময় ধরে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রস্তুত করা আটশ’র অধিক পাসপোর্ট পরে রয়েছে। নির্দিষ্ট সময় পার হলেও গ্রাহকরা প্রস্তুত করা এসব পাসপোর্ট সংগ্রহ করতে না আসায় পাসপোর্ট বিতরণে জটিলতার মুখে পরেছেন কর্মকর্তারা।

ইতোমধ্যে এ সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ করেছেন পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ। বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করার পাশাপাশি জেলার দশটি উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক রোজী খন্দকার জানিয়েছেন, পাসপোর্টগুলো সম্পূর্ণ তৈরি হয়ে আছে। নির্ধারিত সময় পার হয়ে গেলেও গ্রাহকরা তা নিতে আসছেন না। এরইমধ্যে বিষয়টি আমরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে জানিয়েছি। পাশাপাশি প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি, গ্রাহকদের কাছে দ্রুত পাসপোর্টগুলো পৌঁছানো সম্ভব হবে। তবে কোন উপজেলার কতোটি পাসপোর্ট আটকে আছে, সে সংক্রান্ত তিনি উপজেলাভিত্তিক তালিকা দিতে রাজি হননি।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানিয়েছেন, আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পাসপোর্ট অফিসের পক্ষ থেকে সমস্যাটি উত্থাপন করা হয়েছে। গ্রাহকরা যেন দ্রুত তাদের পাসপোর্ট সংগ্রহ করে নেন, সে জন্য প্রতিটি উপজেলায় আমরা নানা কর্মসূচি দেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin