
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার গোরাট এলাকার মন্ডল বাড়ির কৃতী সন্তান হাজী মো. মঞ্জুরুল ইসলাম মন্ডল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আশুলিয়া থানা কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত আহ্বায়ক হাজী মো. মঞ্জুরুল ইসলাম মন্ডল বলেন, তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন এবং দলকে আরও সুসংগঠিত করতে সর্বাত্মকভাবে কাজ করবেন।
এ উপলক্ষে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।