শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়া’র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন সাইদুল ইসলাম পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

নাজিরগঞ্জের এস.এ.খান বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য,বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সং/বর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৪৭ Time View

এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের এস.এ খান বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী তিন শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য গত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলার বেসরকারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী এস.এ খান বেসরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি লাভ করে। কৃতি শিক্ষার্থীদের প্রদান করা এ সংবর্ধনা অনুষ্ঠানে এস.এ খান বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোরবান আলী মোল্লা,সহকারী শিক্ষক সুজন শেখ,জাহাঙ্গীর আলম, সিমা খাতুন, শাফিয়া খাতুন, রুপালী আক্তার,রিমা আক্তার,সোনিয়া খাতুন, শামসুন্নাহার, মলি রাণী সাহা ও আকলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতির উন্নয়নের সবচেয়ে বড় শক্তি হলো শিক্ষিত, নৈতিক ও দক্ষ মানবসম্পদ। আজ যারা বৃত্তি অর্জন করেছে, তারা শুধু নিজেদের পরিবারের নয়, পুরো নাজিরগঞ্জ ইউনিয়নের গর্ব। তাদের এই সাফল্য ভবিষ্যতের আরও বড় অর্জনের পথ তৈরি করবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ উল্লেখ করে বক্তারা আরো বলেন বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলেই একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; নৈতিকতা, সততা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করতে হবে। আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে আজকের এই মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই। এ সময় তারা আরো বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞানে দক্ষ হওয়ার বিকল্প নেই। একই সঙ্গে অভিভাবক ও শিক্ষকদেরও সন্তানদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে, যাতে তারা আদর্শ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন । পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে এস.এ খান বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান আবিদ বলেন, বৃত্তি অর্জন করতে পেরে আমি খুবই আনন্দিত। আজকের এই সংবর্ধনা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে ভালোভাবে লেখাপড়া করে দেশ ও মানুষের জন্য কাজ করতে চাই। বৃত্তিপ্রাপ্ত অপর দুই কৃতি ছাত্র আদিব মাহমুদ জীম ও মোশাররফ সরদার বলেন, আমাদের সাফল্যকে এভাবে মূল্যায়ন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞ। এই সম্মাননা ভবিষ্যতে আরও ভালো ফল করার আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে। আমি নিয়মিত পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে চাই। এস.এ খান বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোরবান আলী মোল্লা জানান, নাজিরগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও সবজন শ্রদ্ধেয় মরহুম সৈয়দ আলী খানের নামে ২০০৬ সালে নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে এখন ২৫৩ জন শিক্ষাথী ও ১১ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। এছাড়াও মরহুম সৈয়দ আলী খানের স্ত্রী প্রয়াত আমেনা খাতুনের নামেও এ গ্রামে একটি বালিকা উচ্চ বিদ্যালয় ও একটি লাইব্রেরী রয়েছে। মৃত্যুর আগে প্রয়াত সৈয়দ আলী খান তার আট সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত ও প্রতিষ্ঠিত করে রেখে গেছেন। এলাকায় রাস্তা, ধমীয় প্রতিষ্ঠান সহ করেছেন বহু উন্নয়নমূলক ও সমাজসেবামূলক কাজ। উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম জানান সুজানগর উপজেলার বেসরকারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পযার্য়ে মোট ৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন । এর মধ্যে একক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উপজেলার মধ্যে সবচেয়ে বেশি এস.এ খান বেসরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin