বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব শিশুশ্রম প্র/তিরোধ দিবস-২০২৬ পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯৭ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে।

‘শিশুশ্রমকে না বলি ___ শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস -২০২৬ পালিত হয়।

সোমবার (২৯ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন ভবনের সামনে ফিরে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।

সভা সঞ্চালনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের শ্রম পরিদর্শক (সাধারণ) ইফতেখারুল কবীর।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ুন রশিদ, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, শ্রম পরিদর্শক (সাধারণ) রফিকুল হাসান লিমন, জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) কুতুব উদ্দিন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক এইচ এম শাহাদাত।

বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক সমস্যা, যা শিশুর স্বাভাবিক শারীরিক, মানসিক ও শিক্ষাগত বিকাশে বাঁধা সৃষ্টি করে।

তারা শিশুশ্রমের কারণ, এর ক্ষতিকর প্রভাব, নিরসনের উপায় এবং অভিভাবকদের সচেতন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমজীবী শিশুদের পুনর্বাসন নিশ্চিত করতে সরকার, নিয়োগকর্তা, অভিভাবক ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin