বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আ-পত্তি, বেতন ব-ন্ধ সিংড়ায় ‘নি-রাপদ সড়ক চাই’ এর নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বি-নিময় গৌরনদীতে মৎস্য ও প্রাণিসম্পদ ঋ/ণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে আন্তর্জাতিক নারী নি-র্যাতন প্রতি/রোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহ সদর উপজেলা টাস্কফোর্স কমিটির মা-সিক সভা অনুষ্ঠিত সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উ-দ্বোধন মধুপুরে অ-বৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জ-রিমানা উল্লাপাড়ায় অজ্ঞা-ত গাড়ির ধাক্কা-য় সিএনজি চালকসহ নিহ-ত ২ আধুনিক ও দু-র্নীতিমুক্ত ধামাইনগর গড়ার প্রত্যয়ে খন্দকার রমজান আলীর মনো-নয়ন ফরম জমা প্রে-মের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ

গোদাগাড়ীতে ভ্যান গাড়ী পাঁকা কলা বিক্রি করে ইব্রাহিম স্বাবলম্বী। সরকারী সাহাস্য পেলে এগিয়ে যাবে অনেক দূর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩০৩ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ অভাব-অনটনের কারণে লেখাপড়া করতে পারিনি। বাবার সংসারে অর্থের জোগান দিতে ২৫ বছর আগে মহিশালবাড়ী গরুর হাটে দড়ির মুখার, গলদানী দড়ির ব্যবসা করতে। বাড়ী গরু রেখে অর্থ আসতো এভাবে সুন্দরভাবে চলতে সংসার। কিন্তু হাট ইজারাদার ও গরু পাইকার ( ব্যবসায়ী ) দ্বন্দ্বে জেরে প্রথমে বড় গরু ও মহিষ পরে ছোট গরুও ক্রয় বিক্রয় বন্ধ করে সুকৌশলে রাজশাহী সিটি হাটে পাঠানোর গরু মহিষ শূন্য হয়ে পড়ে ঐতিহ্যবাহী একমাত্র সীমান্তবর্তী মহিশালবাড়ী গবাদী পশুর হাটটি। হাটের সাথে জড়িত হাটের সাথে শ শ মানুষ বেকার হয়ে পড়েন। সে আমিও বেকার হয়ে পড়ি মাঠে কাজ করি। সংসার চালাতে হিমসিম খায়। কিছু লোকের সাহাস্য সহযোগিতা ও পরামার্শে ২০০৫ সাল থেকে ভ্যানে পাঁকা কলার ব্যবসা শুরু করি। বিভিন্ন দোকানে, অনুষ্ঠানে কলা সরবাহ করে এখন আমি স্বাবলম্বী। স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে, জামাই, নাতি নাতনি খুব ভাই আছি, পাঁকা বাড়ী, বাড়ী দুটি বড় গরু, কিছু জমি নিয়ে সুখে সংসার করছি।

নিজে পড়া লিখা করতে পারিনি দারিদ্রতার কারণে। তাই তিন মেয়ে ও ১ ছেলেকে লিখা করাচ্ছি। মেয়ে মনিরা খাতুনকে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাশ করিয়ে ঢাকায় বিয়ে দিয়েছি। নাতি নাতনী হয়েছে। মেজ মেয়ে পারভীন খাতুন একই বিদ্যালয় থেকে এসএসসি পাস করে গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাস করেছে বিয়ে দিয়েছি। ছোট মেয়ে একই বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছে। একমাত্র ছেলে পারভেজ মুসারফ আল ইসলা ইসলামী একাডেমিতে নবম শ্রেণীতে পড়ে। সরকারী সাহাস্য সহযোগিতা পেলো আরও বড় করে ব্যবসা করা যেত। এভাবে কথাগুলো বলছিলেন, রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ২ ওয়ার্ডের মহিশালবাড়ী বাজার এলাকায় ভ্রাম্যমান পাঁকা কলা বিক্রেতা মো. ইব্রাহীম । ভ্যানে করে কলা বিক্রি করে সংসার চলে তার। তার নিকট বিভিন্ন জাতের ভাল কলা কম মূল্য পাওয়া যায় এলাকার সবাই জানেন।

রাজশাহী – চাঁপাই মহানগরী সড়কে প্রতিদিন কয়েক হাজার গাড়ী চলাচল করে। হাজার হাজার মানুষ বিভিন্ন স্থানে যায় বা আসেন। জনবহুল গোদাগাড়ী পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এনজিও, ব্যাংক, ক্লাব, খেলায় অফিসের অনুষ্ঠানে কলার প্রয়োজন হলে ছুটে আসেন কলা ব্যবসায়ী ইব্রাহীমের নিকট।
রবিবার (২৮ জুন ) সকাল সাড়ে ৭ টা থেকে গভীর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, ইব্রাহীম ১ টি ভ্যান গাড়ীতে পাঁকা কলা বিক্রি করছেন। মানুষ খুচরা পাইকারী কলা কিনছেন। বিভিন্ন দোকানদার ফোন করে কলার অর্ডার করতেই বাড়ী থেকে রিকশাচালকের মাধ্যমে কলা পাঠিয়ে দিচ্ছেন।

সদ্য হজ করা আলহাজ্ব মোঃ এনামুল হক (দড়িয়া) বিগত ২০ বছর ধরে মহিশালবাড়ী বাজারে পাঁক কলা বিক্রি করছেন। সবার নিকট তিনি একই মূল্য কলা বিক্রি করে থাকেন। তার বেশ সুনাম রেয়েছ। ডা.শামীম রেজা বলেন, তার নিকট থেকে সুলভ মূল্য ভাল কলা পাওয়া যায়। তার আচার আচারণ ভাল।

মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী বলেন, আমাদের স্কুলে যেকোন অনুষ্ঠানে কলার প্রয়োজন হলে ইব্রাহীমকে ফোন দেয়া হলে পরিমান মত কলা ভ্যান কিংবা অটোতে সুন্দর করে প্যাকেট পাঠিয়ে দেন। এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, অফিস, দোকান তার নিকট থেকে পাঁকা কলা ক্রয় করে থাকেন।
একই মন্তব্য করেন মহিশালবাড়ী কেন্দীয় জামে মসজিদ কমিটি ও বাজার কমিটির সদস্য মোঃ সাদেকুল ইসলাম।

মোঃ হায়দার আলী
রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin