বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় চিকিৎসকের স্ত্রীর সা-হসীকতায় হাতেনাতে চো-র আটক মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের বি-রুদ্ধে নানা অ-নিয়মের অভিযোগ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বি-ভ্রান্তিকর তথ্য ও অ-পপ্রচার রোধে ম-তবিনিময় সভা অনুষ্ঠিত মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন

প্র/লোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে, পুঠিয়ায় ১ বৃদ্ধ গ্রে/প্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৭০ Time View

পুঠিয়া( রাজশাহী)  প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া তালপট্টিপাড়া গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিভিন্ন  রকম খাবার ও প্রসাধনী সামগ্রীর প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে ২৭ শে জুন২০২৬ ইং তারিখ রোজ শনিবার  দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের সময়  ভুক্তভোগী ১২ বছর বয়সী ওই ছাত্রীকে গ্রামের একটি নির্জন স্থানে একা পেয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাক (৬৬) বিভিন্ন খাবার ও প্রসাধনী সামগ্রীর প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনাটি স্থানীয় কয়েকজন ব্যক্তি দেখতে পেয়ে অভিযুক্তকে আটক করেন। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পুঠিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।পরে শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (মামলা নং-১৮)  

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এটি একটি অভিযোগভিত্তিক মামলা। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

মাজেদুর রহমান (মাজদার) 
পুঠিয়া রাজশাহী। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin