বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন

পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬৮ Time View

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ( ৩য় পর্যায়) মৎস্য অধিদপ্তর ঢাকা এর আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে ছোট মাছ প্রদর্শনী পুকুরে পোনা সহ বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। ২৭ জুন শনিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাবার ও গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, ইউপি সদস্য মশিউর রহমান মিলন, মৎস্য চাষি রেশমা খাতুন, মাহফুজা বেগম, অমরেশ কুমার মন্ডল, হাবিবুর রহমান, কৃষ্ণা রাণী বাছাড় ও বিপুল কান্তি শীল।
অনুষ্ঠানে ৬ জন প্রদর্শনী মৎস্য চাষিকে মনোসেক্স তেলাপিয়ার পোনা, টেংরার পোনা, বাটা মাছের পোনা, সিপি ফিড ও বিভিন্ন প্রজাতির সবজি এবং ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin