
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে আজ ২৭ জুন, ২০২৬ ইং তারিখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্বের ১ম দিনের কার্যক্রম নীলফামারী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। আজ উক্ত প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনে আগত সম্মানিত প্রার্থীদের শারীরিক মাপ, বুকের মাপ, বয়স এবং প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সকল সার্টিফিকেট ও আনুষঙ্গিক কাগজ পত্রাদি যাচাই বাছাই করা হয়।
নীলফামারী জেলার সুপার ফরহাদ হোসেন খাঁন, আজকের বাছাইপর্বে সকলের উদ্দেশ্য বলেন, বাংলাদেশ পুলিশের সকল পর্যায়ের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়। কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়ায় যাতে কেউ কোন ধরনের প্রতারকের খপ্পরে পড়ে প্রতারিত না হয় সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী (২৮ জুন ২০২৬) তারিখ শারিরীক যোগ্যতা সম্পন্ন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (PET) এর ২য় দিনের কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।