
মো.দেলোয়ার হোসেন বাবু।।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানাইচ গ্রামে জমি-জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার ২৭ জুন সকালে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মোবারক আলী ও মিঠনকে আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্র ও আহতদের ভাষ্যমতে, বানাইচ গ্রামের আব্দুস সালাম ফকির ও মোবারক আলীর মধ্যে পার্শ্ববর্তী এক টুকরো জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। জেলা আদালতে মামলা চলমান থাকলেও শনিবার মোবারক আলী পক্ষ ওই জমিতে প্রাচীর নির্মাণ শুরু করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ বাঁধে।
পক্ষ-বিপক্ষের দাবি, মোবারক আলীর পক্ষের দাবি, জমির সিএস, খাজনা ও খারিজ তাদের নামে। প্রাচীর দিতে গেলে সালাম ফকিরের লোকজন হামলা করে। এতে তার পরিবারের ৫ জন আহত হন।
অন্যদিকে সালাম ফকিরের অভিযোগ, আদালতের রায় তার পক্ষে থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোর করে প্রাচীর দিতে এলে বাধা দিলে তার ওপর হামলা হয়। এতে তিনি ও তার স্ত্রীসহ ৩ জন আহত হন।
প্রশাসনের বক্তব্য, ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সচেতনতামূলক বার্তা, জমি নিয়ে হাতাহাতি না, আদালতে সমাধান। বিচারাধীন জমিতে প্রাচীর বা দখলের চেষ্টা ফৌজদারি অপরাধ। আদালতের রায় ছাড়া জমিতে বলপ্রয়োগ করলে মামলা, গ্রেপ্তার ও ক্ষতিপূরণ দিতে হতে পারে।
জমির দলিল, খতিয়ান, রেকর্ড আগে যাচাই করুন। স্থানীয় সালিশ না মেনে সরাসরি সহিংসতায় গেলে নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। বিরোধ হলে ইউনিয়ন পরিষদ, এসিল্যান্ড বা আইনজীবীর শরণাপন্ন হন। শান্তি রাখুন, আইন মানুন।
বান শুদ্ধ,সংঘর্ষ, আহত, অনুকূল, তদন্তাধীন, বিচারাধীন, আইনশৃঙ্খলা।