বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশী পি/স্তলসহ মা/দক ও গু/লি আ/টক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৪৭ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)র সাহসী টহল দলের অভিযানে ২টি ইতালি-নির্মিত বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ আটক করা হয়েছে। আজ শনিবার (২৭ জুন ২০২৬) ভোর ৪টা ৪০ মিনিটে সামন্তা বিওপি’র সুবেদার মোঃ ওমর আলীর নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ৫৭/১-এস এলাকায় টহলরত অবস্থায় দুই অজ্ঞাত চোরাকারবারীকে লক্ষ্য করে ধাওয়া করে। চোরাকারবারীরা মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মোঃ মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়ের জঙ্গলে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে দ্রুত শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

এসময় টহল দল তাৎক্ষণিকভাবে ব্যাগটি উদ্ধার করে খুলে দেখতে পায় কার্টনের ভেতর লুকানো অবস্থায় পিস্তল, ম্যাগাজিন, গুলি ও এসকাফ সিরাপ। উদ্ধারকৃত মালামাল মহেশপুর থানায় এজাহার দায়েরের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

এবিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, “সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য পাচারের যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। আমাদের টহল দল সদা সতর্ক ও তৎপর রয়েছে চোরাকারবারীদের এ ধরনের অপতৎপরতা রুখে দিতে বিজিবি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দুপুর ১২টা ২৫ মিনিটে এ তথ্য নিশ্চিত করা হয়।এই অভিযান সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির সতর্ক অবস্থানের প্রমাণ বলে স্থানীয়রা মনে করছেন।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin