বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের গাছ বি/তরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৫ Time View

প্রেস বিজ্ঞপ্তি:

চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে। ২৭ জুন শনিবার দুপুর ২.৩০ মিনিটে ক্লাব সদস্যদের নিয়ে শাহজাহান পুর ইউনিয়নের বিভিন্ন স্কুল-মাদ্রাসায় গাছের চারা বিতরণ করা হয়।
মধুমালা রেডিও ক্লাব বেতার শ্রোতা ও ক্লাব সদস্যদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। চাঁপাইনবাবগঞ্জের ১০ নং শাহজাহান পুর ইউনিয়নের বিভিন্ন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামিয়া ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মধুমালা রেডিও ক্লাব সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য মোঃ শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজ প্রদর্শক জনাব খাইরুল বাশার, সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব আনারুল ইসলাম, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনে অতিথিবৃন্দ বলেন- শিক্ষার্থীদের পরিবেশ ভালো রাখতে গাছ লাগাতে হবে এবং এর যত্ন নিতে হবে। মানবসভ্যতার লাগামহীন লোভ এবং প্রকৃতির উপর অবিচারের ফলে আজ সমগ্র বিশ্ব এক মহাবিপর্যয়ের সম্মুখীন। তাই এই বিশেষ দিবস উপলক্ষ্যে আমাদের সঠিক আত্মোপলব্ধি ও সচেতনতা বৃদ্ধির সময় এসেছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ক্লাবের উদ্যোগে স্কুল আঙিনা, বাড়ির ছাদ, টব এবং রাস্তার ধারে গাছের চারা রোপণ করা হচ্ছে। এছাড়াও স্কুল আঙিনা, নিজ নিজ বাড়ির আঙিনা ও বাগান পরিষ্কার কারার কর্মসূচিও পালনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারের সামাজিক বন বিভাগ ও কৃষি বিভাগের সহায়তা পেলে এ বছর মধুমালা রেডিও ক্লাব বেতার শ্রোতা, ক্লাব সদস্য ও শিক্ষার্থীদের মাঝে রোপণের জন্য আরো গাছের চারা বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নং শাহ্জাহানপুর ইউনিয়নে মধুমালা রেডিও ক্লাব রেডিওর শতাধিক শ্রোতা নিয়ে শিশু-কিশোর ও তরুণ যুবকদের মাঝে নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।

বার্তা প্রেরক: মোঃ শাহাদাত হোসেন।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin