বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৪৬ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

আমাদের অনেকেই বাংলাদেশ কে মালেশিয়া বা সিঙ্গাপুর বানানোর কথা বলেন, আমি সেভাবে চিন্তা করিনা। বরং এই দেশের মানবসম্পদ কে দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

শুক্রবার (২৬ জুন) দুপুরে স্বপ্ন পুরন অর্গানাইজেশন আয়োজিত “স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট সেশন ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ এসব কথা বলেন। তিনি বলেন, স্কিল ডেভেলপমেন্ট করে বর্তমান তরুণ সমাজকে সময়োপযোগী করে গড়ে তুলতে পারলে বাংলাদেশকে উন্নতির শিখরে পৌছানো সহজ। আর সেই লক্ষ্যেই বর্তমান সরকার শিক্ষায় বাজেট বাড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে।

বর্তমান জেন জি প্রজন্মকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড় জেলায় আগামীদিনে তথাকথিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি টেকনিক্যাল প্রতিষ্ঠান তৈরি করে জেলার বেকারত্ব দূরীকরণের ব্যাপারে পরকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে আধুনিক মানবসম্পদ তৈরি করতে চাই।

তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার মফস্বল অজপাড়াগাঁ পাচপীর থেকে উঠে এসে মন্ত্রী হওয়া পর্যন্ত নিজের স্বপ্ন ও অধ্যাবসায়ের উদাহরণ টেনে বলেন, শিক্ষার্থী সহ তরুণ প্রজন্মকে কঠোর অধ্যাবসায় ও কর্ম নিষ্ঠার মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। তবেই সফলতা অর্জন সম্ভব।

এসময় স্বপ্ন পুরন অর্গানাইজেশনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, ক্রিয়েটিভ আইটি প্রতিষ্ঠানের সিও মনির হোসেন, মকবুলার রহমান সরকারি কলেজের গণিত বিভেগের অধ্যাপক, আনসার আলী, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চি, সদর পৌর বিএনপির নেতা আব্দুল্লাহ আল রণিক, এনসিপি জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, গনমাধ্যকর্মী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেচ্ছাসেবী, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত্ত ছিলেন।

পরে কুইজ সহ অন্যান্য ইভেন্টে অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার তুলে দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin