বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সুজানগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ/বহিতকরণ সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৭ Time View

এম এ আলীম রিপন, সুজানগর: পাবনার সুজানগর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, শিশুদের মাঝে সুশৃঙ্খলভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ, মাঠপর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম এবং স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াসিম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার ফৌজিয়া সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। সভায় সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওয়াসিম খান বলেন, সরকারের এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে শিশুদের পুষ্টির উন্নয়ন ও সুস্থ বিকাশ নিশ্চিত করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, এবং নির্ধারিত কেন্দ্রগুলোতে শতভাগ শিশুর উপস্থিতি নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।শিশুদের অপুষ্টি দূরীকরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে তিনি আরো বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের শরীরে প্রবেশ করলে হাম, ডায়রিয়াসহ বিভিন্ন মারাত্মক রোগের বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা বহুগুণ বেড়ে যায়।তিনি জানান, আগামী ২৮ জুন সুজানগর উপজেলাসহ দেশব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ওই দিন সুজানগর উপজেলার ২৪১টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।ক্যাম্পেইনটি সফল করতে তিনি উপজেলার সকল অভিভাবককে সচেতন হওয়ার এবং শিশুদের কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin